এক্সপ্লোর

Bankura: 'শর্ত না মানা'য় গাড়ি থেকে নামিয়ে 'বেধড়ক মার' কারখানার ম্যানেজারকে, গ্রেফতার ৩ তৃণমূল কর্মী

Bankura News: গঙ্গাজলঘাঁটির তৃণমূল নেতা আদিত্য মণ্ডলের কথায়, 'আমি গিয়েছিলাম। কিন্তু প্ল্যান্টের ম্যানেজার মিথ্যে কথা বলছে, নাটক করছে। আমরা স্থানীয় বাসিন্দা, কাজ চাইতে গিয়েছিলাম। আমরা মারধর করিনি।'

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: বাঁকুড়ার (Bankura) গঙ্গাজলঘাঁটিতে একটি কারখানার ম্যানেজারকে (factory manager) মারধরের অভিযোগ উঠল তৃণমূলের স্থানীয় নেতাদের (Local TMC Leaders) বিরুদ্ধে। তাঁর এফআইআরের ভিত্তিতে ৩ তৃণমূল কর্মীকে গ্রেফতার (arrested) করেছে পুলিশ। এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না দল। কড়া বার্তা ব্লক তৃণমূল নেতৃত্বের। কটাক্ষ করেছে বিজেপি (BJP)।

শিল্প-আধিকারিককে ‘মার’

মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে যিনি শুয়ে আছেন, তিনি বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে নীলকান্ত ফেরো লিমিটেড নামে এক কারখানার ম্যানেজার পদে কর্মরত। অভিযোগ, শাসকদলের স্থানীয় নেতাদের শর্ত না মানায় বুধবার এই আধিকারিককে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে স্থানীয় তৃণমূল নেতাদের একাংশ। 

বাঁকুড়ার গঙ্গাজলঘাটির নীলকান্ত ফেরো লিমিটেডের ম্যানেজারের নাম রামপদ কর্মকার। কারখানার আক্রান্ত ম্যানেজার সরাসরি কোনও দলের নাম নেননি। কিন্তু অভিযুক্তরা প্রত্যেকেই এলাকায় তৃণমূল করে বলে স্থানীয় সূত্রের খবর। যদিও, তৃণমূল নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন। 

গঙ্গাজলঘাঁটির তৃণমূল নেতা আদিত্য মণ্ডলের কথায়, 'আমি গিয়েছিলাম। কিন্তু প্ল্যান্টের ম্যানেজার মিথ্যে কথা বলছে, নাটক করছে। আমরা স্থানীয় বাসিন্দা, কাজ চাইতে গিয়েছিলাম। আমরা মারধর করিনি। ব্লক প্রেসিডেন্টকে জানিয়েই গিয়েছিলাম।' 

এদিকে, শিল্প সংস্থার আধিকারিকের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে শুরু করেছে বিরোধীরা। তৃণমূলের ব্লক সভাপতি ইন্দ্রজিৎ কর্মকার বলেন, 'ওই তৃণমূল কর্মীরা সবাই বরসান অঞ্চলে থাকে। তারা আমাকে কিছু জানিয়ে যায়নি। এরকম ঘটনাকে পার্টি প্রশ্রয় দেয় না। শুনেছি, চাকরি চাইতে গিয়েছিল। পুলিশ যেটা ভাল বুঝবে করবে।'

আরও পড়ুন: Jalpaiguri News: ভেস্তে গেল মাদক পাচারের ছক, জলপাইগুড়িতে উদ্ধার ৩ কুইন্টাল গাঁজা

আপাতত বাঁকুড়া মেডিক্যাল কলেজে (Bankura Medical College and Hospital) ভর্তি কারখানার ম্যানেজার। বৃহস্পতিবার গঙ্গাজলঘাঁটি থানায় তাঁর অভিযোগের ভিত্তিতে FIR দায়ের হয়। ৩ তৃণমূল কর্মীকে গ্রেফতারও করেছে পুলিশ। জামিন অযোগ্য ধারায় রুজু হয়েছে মামলা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget