এক্সপ্লোর

Kolkata Metro: বউবাজার বিপর্যয়ের ৩ বছর, ক্ষতিপূরণের দাবিতে সংগঠন তৈরি ক্ষতিগ্রস্তদের

Bowbazar House Crack: আশ্রয়হীন হওয়ার ৩ বছর, মাথার ওপর থেকে ছাদ চলে যাওয়ার ৩ বছর। ৩১ অগাস্ট, ২০১৯, তিন বছর আগে, এমনই এক দিনেই, বউবাজারের দুর্গাপিতুরি লেন, স্যাঁকরাপাড়া লেনের ওপর নেমে আসে বিপর্যয়।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বউবাজার (Bowbazar) বিপর্যয়ের ৩ বছর। মেট্রোর (Kolkata Metro) টানেল তৈরির কারণে, তিন বছর আগে, ৩১ অগাস্ট প্রথম ধসে গিয়েছিল বউবাজারের(Bowbazar) একাধিক বাড়ি। এবার, অভিযোগ জানানোর জন্য, একত্রিত হয়ে মঞ্চ গঠন করলেন ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দারা। অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে অনশনও করেন তাঁরা।

বউবাজার বিপর্যয়ের ৩ বছর: আশ্রয়হীন হওয়ার ৩ বছর, মাথার ওপর থেকে ছাদ চলে যাওয়ার ৩ বছর, অনিশ্চয় জীবন-যাপনের ৩ বছর। ৩১ অগাস্ট, ২০১৯, তিন বছর আগে, এমনই এক দিনেই, বউবাজারের দুর্গাপিতুরি লেন, স্যাঁকরাপাড়া লেনের ওপর নেমে আসে বিপর্যয়। তিন বছর পর, এদিনেই, গঠিত হল বউবাজার সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি। ঘর হারাদের সংগঠন, যাঁরা কিনা, নিজেদের দাবি দাওয়া নিয়ে একজোট হয়ে লড়বেন। গতকাল প্রতীকী অনশনে বসেছেন তাঁরা।

তিনবছর আগে, ৩১ অগাস্ট রাতে, বিকট শব্দে ভেঙে পড়ে বউবাজারের একাধিক বাড়ির অংশ। সঙ্গে ধুলোর ঝড়, EAST WEST মেট্রোর সুড়ঙ্গ নির্মাণে বিপত্তির জেরে, এই মানুষগুলোর জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা। একটার পর একটা পরপর বাড়িতে ফাটল ধরতে থাকে, একনিমেষে নিশ্চিহ্ন হয়ে যায় সুখী গৃহকোণ। কারও ঠিকানা হয়ে যায় অস্থায়ী হোটেল। কারও রুটিরুজিতে কোপ পড়ে।এরপর একাধিকবার সারানো হয়েছে বিপদগ্রস্ত বাড়ি। কিন্তু মেট্রোর কাজের জন্য বারবার সেখানে চিড় ধরেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, কয়েকজন আর্থিক সহায়তা পেলেও, অধিকাংশই তা পাননি। মেলেনি বিকল্প বাসস্থান। বারবার জানানো সত্ত্বেও, মেট্রো কর্তৃপক্ষ কর্নপাত করছে না বলে অভিযোগ।এই পরিস্থিতিতে একজোট হয়ে, সমস্যার কথা জানানোর জন্য ভাবনা এই সংগঠনের।

এদিন, আশ্রয়হীন আন্দোলনকারীদের মঞ্চে আসেন স্থানীয় কাউন্সিলর। কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন, “সতর্ক হলে ২০২২-এর ঘটনা ঘটত না। লাগলে আইনের পথে যাব।’’ কবে আবার নিরাপদ আশ্রয়ে ফিরতে পারবেন এই মানুষগুলো? কবে পাবেন আর্থিক সাহায্য?  কবে সারানো হবে তাঁদের বাড়ি? একাধিক প্রশ্নের উত্তরের অপেক্ষায় এই অসহায় মুখগুলো।

আরও পড়ুন: East Midnapore: মিড ডে মিলে কারচুপির অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মীকে শোকজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget