এক্সপ্লোর

East Midnapore: পূর্ব মেদিনীপুরে মিড ডে মিলে কারচুপির অভিযোগ, শোকজ প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মী

Mid Day Meal Scam: এবার মিড ডে মিলেও (Mid Day Meal) কারচুপি? কচিকাঁচাদের খাবারের টাকা যাচ্ছে কারও পকেটে? স্কুলে মিড ডে মিল খেয়েছে প্রায় ৫০ জন। অথচ সরকারি দফতরের হিসেবে সংখ্যাটা দেখানো হচ্ছে, ৩৫০।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের (East Midnapore) নন্দকুমারে একটি স্কুলে, মিড ডে মিলে (Mid Day Meal) কারচুপির অভিযোগ। যেখানে মিড ডে মিল খেয়েছে ৫০ জন, সেখানে দেখানো হয়েছে ৩৫০ জন। ঘটনায়, স্কুলের প্রধান শিক্ষক (Principal) ও এক অশিক্ষক কর্মীকে শোকজ করা হয়েছে।

মিড ডে মিলে কারচুপির অভিযোগ: এবার মিড ডে মিলেও (Mid Day Meal) কারচুপি? কচিকাঁচাদের খাবারের টাকা যাচ্ছে কারও পকেটে? স্কুলে মিড ডে মিল খেয়েছে প্রায় ৫০ জন। অথচ সরকারি দফতরের হিসেবে সংখ্যাটা দেখানো হচ্ছে, ৩৫০। পূর্ব মেদিনীপুরের (East Midnapore) নন্দকুমারে, কড়ক শচীন্দ্র স্মৃতি হাইস্কুলে মিড ডে মিলে এমনই কারচুপির অভিযোগ উঠেছে। ঘটনায়, স্কুলের প্রধান শিক্ষক ও এক অশিক্ষক কর্মীকে শোকজ করা হয়েছে। নন্দকুমার ব্লকের বিডিও’র দাবি শনিবার তিনি এই স্কুলে সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন, সেখানে গিয়ে দেখেন, ৫০ জনের মিড ডে মিলের আয়োজন করা হয়েছে। অথচ বিকেলবেলা, সরকারি পোর্টালে যে হিসেব আপলোড করা হয়, সেখানে দেখা যায়, নাম রয়েছে ৩৫০ জনের।

মঙ্গলবারই, প্রধান শিক্ষক ও একজন শিক্ষা কর্মীকে শোকজ করার জন্য স্কুল পরিদর্শককে নির্দেশ দেন বিডিও। যদিও, প্রধান শিক্ষকের সাফাই, পুরোটাই হয়েছে ভুলবশত। ওই স্কুলের প্রধান শিক্ষক নিতাইচাঁদ প্রামাণিক বলেন, “স্কুলে পরীক্ষা চলছে তাই মেসেজে হয়তো ভুল করে কোনো সমস্যা হয়েছে।’’

শুরু রাজনৈতিক তরজা: মিড ডে মিলে ‘কারচুপি’-র অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রদীপ দাস বলেন, “লক্ষ লক্ষ টাকা তৃণমূল নেতাদের দিয়ে শিক্ষকরা চাকরি পাচ্ছে। আর সেই পয়সা তোলার জন্য শিক্ষকরা  মিড ডে মিলে কারচুপি করছে আর সেই টাকার ভাগ তৃণমূল নেতাদের ও দিচ্ছে।’’ পাল্টা তৃণমূল নেতা ও, নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা দীননাথ দাস বলেন, “বিজেপির স্বভাব হচ্ছে বিরোধিতা করা। কোনওও উন্নয়নে থাকে না।ফাটা বাঁশ, সবসময় চিৎকার করে।’’ কারচুপির অভিযোগে, শোকজের মুখে পড়া অশিক্ষক কর্মচারীকে ফোন করা হলে, তিনি ফোন ধরেননি।

স্কুল ইউনিফর্মের বিরোধিতা: এদিকে স্কুলের পোশাক নীল-সাদা করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কোচবিহার শহরে পথে নামল ৩টি স্কুলের পড়ুয়া ও প্রাক্তনীরা। মিছিল করে জেলাশাসকের দফতরে গিয়ে দেখানো হয় বিক্ষোভ, জমা দেওয়া হয় ডেপুটেশন। সুনীতি অ্যাকাডেমি, জেনকিন্স স্কুল ও রামভোলা হাইস্কুলের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিল আলাদা হলেও জেলাশাসকের দফতরে একযোগে বিক্ষোভ দেখান সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত ৩টি স্কুলের পড়ুয়া ও প্রাক্তনীরা। সবার দাবি, স্কুলের পোশাক নিয়ে যে আবেগ, ঐতিহ্য জড়িয়ে আছে, তার সঙ্গে আপস করা চলবে না। 

আরও পড়ুন: Mamata Banerjee: ‘আমি কারও সঙ্গে সেটিং করতে যাই না, সবাই আমার কাছে আসে’, কটাক্ষের জবাব মমতার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget