এক্সপ্লোর

IIT Kharagpur Covid Cases: করোনার হানা আইআইটি খড়গপুরেও, আক্রান্ত ৩১

IIT Kharagpur Covid Cases: সোমবার ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট অ্যাপটিটিউট টেস্ট (GATE)-এর অ্যাডমিট কার্ড বিতরণের কথা ছিল। আপাতত তা স্থগিত রাখা হয়েছে।

খড়গপুর: এ বার আইআইটি  খড়গপুরেও (IIT Kharagpur) এ বার করোনার থাবা। সেখানে একসঙ্গে ৩১ জনের শরীরে কোভিড সংক্রমণ (COVID Positive) ধরা পড়েছে। পড়ুয়া এবং আধিকারিক, সংক্রমিতের তালিকায় রয়েছেন দু’পক্ষই। আক্রান্তদের নিভৃতবাসে (Isolation) পাঠানো হয়েছে। মঙ্গলবার থেকে আপাতত অনলাইন মাধ্যমেই পাঠনপাঠন চলবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার।  

করোনার প্রকোপেই কি না নির্দিষ্ট ভাবে জানা যায়নি, তবে সোমবার ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট অ্যাপটিটিউট টেস্ট (GATE)-এর অ্যাডমিট কার্ড বিতরণের কথা ছিল। আপাতত তা স্থগিত রাখা হয়েছে। জানানো হয়েছে, ৭ জানুয়ারি অ্যাডমিট কার্ড দেওয়া হবে বলে জানানো। অনলাইন মাধ্যম থেকে তা ডাউনলোড করে নিতে হবে পরীক্ষার্থীদের।  

কোভিডের প্রকোপে বিগত কয়েক দিন ধরেই দুশ্চিন্তা দেখা দিয়েছিল আইআইটি খড়গপুরে। ডিসেম্বরের শেষ গত দু’দিনে থেকে রবিবার পর্যন্ত বেশ কয়েক জন সংক্রমিত হন সেখানে। ১৮ ডিসেম্বর কনভোকেশনের পর থেকেই সংক্রমণ ছড়াতে থাকে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Local Train Services : আজ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সন্ধে ৭টার পর চলবে না লোকাল ট্রেন, এনিয়ে কী বলল রেল ?

বড়দিন এবং বর্ষবরণের পর থেকেই রাজ্যে ঊর্ধমূখী করোনা সংক্রমণ, যা বিধিনিষেধ অগ্রাহ্য করে উল্লাসে মেতে ওঠারই ফলশ্রুতি বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।  তার উপর ওমিক্রনের খাঁড়াও ঝুলছে মাথার উপর। এমন পরিস্থিতিতে রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। 

পরিস্থিতি বিবেচনা করে তাই সোমবার থেকেই রাজ্যে আংশিক বিধিনিষেধ জারি হয়েছে। লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা, অফিস-কাছারি সবেতেই লাগাম টেনেছে রাজ্য সরকার। স্কুলের পঠনপাঠনও আপাতত অনলাইন মাধ্যমেি বেঁধে রাখা হচ্ছে। সংক্রংমণ যেখানে ঊর্ধ্বমুখী, সেখানে গঙ্গাসাগর মেলা বন্ধ রাখতে জনস্বার্থ মামলা জমা পড়েছে কলকাতা হাই কোর্টেও। তার মধ্যে আইআইটি খড়গপুরে একসঙ্গে এত জনের সংক্রমণে উদ্বেগ দেখা দিয়েছে। 

সেরা শিরোনাম

Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget