এক্সপ্লোর

Bankura: জয়েন্ট বিডিওর নাম করে ফোন, বাঁকুড়ায় গ্রেফতার ৪ প্রতারক

Bankura News: গত ১৬ ও ১৭ জানুয়ারি বাঁকুড়ার ওন্দা ব্লকের কল্যানী গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ও বড়জোড়া ব্লকের পিড়রাবনি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের মোবাইলে অজানা নম্বর থেকে ফোন আসে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ব্লকের জয়েন্ট বিডিওর নাম করে একাধিক পঞ্চায়েতের উপপ্রধানকে ফোন করে চাকরি দেওয়ার প্রস্তাব দিয়ে টাকা আত্মসাৎ। পুলিশের জালে উত্তর চব্বিশ পরগনার ৪ প্রতারক। 

নিজেকে সংশ্লিষ্ট ব্লকের জয়েন্ট বিডিও পরিচয় দিয়ে ব্লকে একাধিক শূন্যপদে চাকরির প্রস্তাব দিয়েছিল প্রতারকরা। সেই টোপ গিলে কয়েক লক্ষ টাকা খোয়া গিয়েছিল একাধিক গ্রাম পঞ্চায়েত উপ প্রধান ও তাঁদের ঘনিষ্ঠদের। শেষ অবধি বাঁকুড়া সাইবার পুলিশের জালে ধরা পড়ল সেই প্রতারক চক্রের ৪ পাণ্ডা। বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাতে উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা ওই চার প্রতারককে গ্রেফতার করেছে বাঁকুড়া সাইবার থানার পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে গত ১৬ ও ১৭ জানুয়ারি বাঁকুড়ার ওন্দা ব্লকের কল্যানী গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ও বড়জোড়া ব্লকের পিড়রাবনি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের মোবাইলে অজানা নম্বর থেকে ফোনকল আসে। ফোনের অপরপ্রান্তে থাকা প্রতারক নিজেকে সংশ্লিষ্ট ব্লকের জয়েন্ট বিডিও হিসাবে পরিচয় দিয়ে  দুজনকেই জানায় সংশ্লিষ্ট ওন্দা ও বড়জোড়া ব্লকে আশা কর্মী ও আইসিডিএস সহ একাধিক শূন্যপদে দ্রুত নিয়োগ করা হবে।

উপ প্রধানদের আত্মীয় বা পরিচিত কেউ ইচ্ছুক থাকলে দ্রুত তাঁর সাথে যোগাযোগের কথা বলা হয়। এরপর কল্যানী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান  পিড়রাবনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মাধ্যমে তিন জন যুবক পৃথক পৃথক ভাবে অজানা ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে নিয়োগের জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা ফোন পে র মাধ্যমে পাঠাতে বলা হয়। প্রতারকদের কথামতো তিনজন পৃথক পৃথক ভাবে সর্বমোট ২ লক্ষ টাকার বেশি ফোন পে র মাধ্যমে নির্দিষ্ট ফোন পে একাউন্টে পাঠিয়ে দেন। তিনজনকেই জানানো হয় পরের দিন সংশ্লিষ্ট ব্লকের বিডিও অফিসে।

পরের দিন তিনজন সংশ্লিষ্ট বিডিও অফিসগুলিতে গেলে বুঝতে পারেন তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। এরপরই তিনজন পৃথক পৃথক ভাবে ওন্দা ও বেলিয়াতোড় থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে বাঁকুড়া সাইবার থানা। বিশেষ প্রযুক্তি কাজে লাগিয়ে সাইবার থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার বারাসত এলাকার চারজনকে চিহ্নিত করে। গতকাল রাতে বারাসাত এলাকায় হানা দিয়ে ওই চার প্রতারককে গ্রেফতার করে বাঁকুড়ায় নিয়ে আসে। এদিন ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করে সাইবার থানার পুলিশ। পুলিশের দাবি এই চক্রে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। 

সেরা শিরোনাম

Kalighat TMC Vs Ritabrata TMC: BJP-র সঙ্গে সেটিং? পুরভোটের আগে 'কালীঘাট-TMC' বনাম 'ঋতব্রত-TMC', কী অভিযোগে নিশানা একে অন্যকে
BJP-র সঙ্গে সেটিং? পুরভোটের আগে 'কালীঘাট-TMC' বনাম 'ঋতব্রত-TMC', কী অভিযোগে নিশানা একে অন্যকে
আরজি কর সৎকারকাণ্ডে গ্রেফতার সোমনাথ দে, বেঙ্গালুরু থেকে গ্রেফতার পানিহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান
আরজি কর সৎকারকাণ্ডে গ্রেফতার সোমনাথ দে, বেঙ্গালুরু থেকে গ্রেফতার পানিহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান
West Bengal News LIVE: উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, অ্যাডভাইসরি জারি করল স্বাস্থ্য ভবন, 'হটস্পট তৈরি হলেই'...
উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, অ্যাডভাইসরি জারি করল স্বাস্থ্য ভবন, 'হটস্পট তৈরি হলেই'...
Weather Updates: বৃষ্টি-দুর্যোগ আরও বৃদ্ধির আশঙ্কা? একাধিক জেলায় বানভাসি পরিস্থিতি, কমলা সতর্কতা জারি
বৃষ্টি-দুর্যোগ আরও বৃদ্ধির আশঙ্কা? একাধিক জেলায় বানভাসি পরিস্থিতি, কমলা সতর্কতা জারি

ভিডিও

Titagarh News | টিটাগড় পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম
Kolkata Waterlogged News | নিম্নচাপের জেরে জলমগ্ন গোটা শহর। কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে বিপত্তি
Food Safety News | অপরিচ্ছন্ন জায়গায় তৈরি হচ্ছে কেক, বিস্কুট, পাঁউরুটি ব্যবহার হচ্ছে ক্ষতিকারক রঙ
Titagarh News | প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Tangra - Big Boss News | ট্যাংরার বিগবস রেস্তোরাঁয় পুরসভার অভিযান। প্রায় ৫০০ কেজি মাছ ও মাংস বাজেয়াপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget