এক্সপ্লোর

Anubrata Mondal: এই নিয়ে ৪ বার! ফের সিবিআই অফিসে হাজিরা এড়ালেন অনুব্রত

Anubrata Mondal: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, রক্ষাকবচ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত , সিবিআই অফিসে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি চেয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।

প্রকাশ সিনহা, সৌভিক মজুমদার, কলকাতা: গরুপাচার মামলা তদন্তে ফের সিবিআই অফিসে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, রক্ষাকবচ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত , সিবিআই অফিসে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি চেয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। কাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনুব্রতর রক্ষাকবচ মামলার শুনানি হওয়ার কথা। 

এ যেন টেস্ট ম্যাচের স্নায়ুযুদ্ধ! একের পর এক বল করে যাচ্ছে বোলার। আর জাজমেন্টের ভঙ্গিতে তা ছেড়ে দিচ্ছে ব্যাটার। গরুপাচার মামলার তদন্তে এই নিয়ে ৪ বার সিবিআই অফিসে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। 

মঙ্গলবার সকাল ১১টায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে তাদের নিজাম প্যালেসের অফিসে  হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু এদিনও হাজির হননি অনুব্রত মণ্ডল। সিবিআই সূত্রে খবর, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি তাঁর আইনজীবীর মাধ্যমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রক্ষাকবচ চেয়ে মামলা দায়ের করা হয়েছে।  সেই মামলার নিষ্পত্তি না হওয়া বা হাইকোর্ট নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হোক।  

গরুপাচার মামলায় হাজির হওয়ার জন্য চতুর্থ দফার নোটিস পেয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু, সিঙ্গলবেঞ্চে তাঁর রক্ষাকবচের আর্জি খারিজ করে দেন বিচারপতি রাজশেখর মান্থা। 

এই প্রেক্ষাপটে সোমবার, সিবিআইয়ের কাছে হাজিরার ২৪ ঘণ্টা আগে, সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেন অনুব্রত মণ্ডল। মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি। 


আদালত সূত্রে খবর, বুধবার ওই মামলার শুনানি হওয়ার কথা। অনুব্রত মণ্ডল হাজির না হলেও, মঙ্গলবার নিজাম প্যালেসের সিবিআই অফিসে উপস্থিত হয়েছিলেন তাঁর ব্যক্তিগত দেহরক্ষী সায়গল হুসেন। অনুব্রত মণ্ডলের গতিবিধি, কারা তাঁর সঙ্গে দেখা করতেন, এসব বিষয়ে তাঁকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে সিবিআই সূত্রে খবর। 

সেরা শিরোনাম

West Bengal News Live : মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
Kali Puja: সূর্যের মুখ দেখেন না মা কালী; ৫০০ বছরের ঐতিহ্য, রাতেই হয় প্রতিমা তৈরি; রাতেই পুজো, বিসর্জনও হয় সূর্য ওঠার আগেই
সূর্যের মুখ দেখেন না মা কালী; ৫০০ বছরের ঐতিহ্য, রাতেই হয় প্রতিমা তৈরি; রাতেই পুজো, বিসর্জনও হয় সূর্য ওঠার আগেই
Kolkata Fire News: ভরসন্ধ্যায় মৌলালির কাছে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, কীভাবে অগ্নিকাণ্ড ?
ভরসন্ধ্যায় মৌলালির কাছে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, কীভাবে অগ্নিকাণ্ড ?

ভিডিও

Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda
CM Suvendu Adhikari: “বিগত পশ্চিমবঙ্গ সরকার CAA-তে অংশগ্রহণ করেনি
TMC-CPM News: দিল্লিতে একমঞ্চে, রাজ্যেও কি পুরভোটে বাম-তৃণমূল জোট?
Suvendu Adhikari: CAA-তে আড়াই লক্ষ আবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর
Madan Mitra:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget