এক্সপ্লোর

Howrah Accident:নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ল্যাম্পপোস্টে ধাক্কা বাসের, কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় জখম ৬ যাত্রী

Kona Expressway:কোনা এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় কমপক্ষে জখম হলেন ৬ জন যাত্রী।

সুনীত হালদার, হাওড়া: কোনা এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় কমপক্ষে জখম হলেন ৬ জন যাত্রী। আজ বেলা ১১টা নাগাদ সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে একটি যাত্রীবাহী বাস ধর্মতলা থেকে আসানসোল যাওয়ার পথে কোনা এক্সপ্রেসওয়ের খেজুরতলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। তাতেই ৬ জন যাত্রী জখম হন।

কী জানা গেল?
জখম কারও মাথা ফেটে যায়, কারও আবার হাত-পায়ে চোট লাগে। আহতদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যায়, সিগনালে দাঁড়িয়ে থাকা দুটি মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই সরকারি বাস ধাক্কা মারে ডিভাইডারের পাশের ল্যাম্পপোস্টে। বাসের ব্রেক ফেল করাতেই এই দুর্ঘটনা, ধারণা পুলিশের। পুলিশ বাসটিকে আটক করেছে। প্রাথমিকভাবে ট্রাফিক পুলিশ মনে করছে, বাসের যান্ত্রিক ত্রুটির জন্য এই দুর্ঘটনা। রাজ্যে সড়ক দুর্ঘটনা অপরিচিত তো নয়ই, বরং প্রায় প্রত্যেক দিনেরই চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। দিনদুয়েক আগেই যেমন টায়ার পাংচার হয়ে নয়ানজুলিতে পড়ে যায় দিঘা-কলকাতা এসি বাস। আহত হন ১০ থেকে ১২ জন বাস যাত্রী। এর মধ্যে গুরুতর জখম হন ২ জন। তাঁদের আইসিইউতে ভর্তি করা হয়। দুর্ঘটনাটি ঘটেছিল দিঘা-কাঁথি জাতীয় সড়কে। রাতে দিঘা থেকে কলকাতা আসার পথে টায়ার পাংচার হয়ে জাতীয় সড়কের পাশে নয়ানজুলিতে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে রামনগর থানার পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে এলাকা যানজটমুক্ত করে।  

বার বার ঘটনা...
চলতি মাসের শুরুতেই একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, যার রেশ এখনও কাটেনি। সে বার দিঘা থেকে একটি বেসরকারি বাস যাত্রীদের নিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান সজোরে বাসটিকে ধাক্কা মারে। ঘটনার খবর পেতেই স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়দের দাবি প্রচণ্ড গতিতে থাকা পিক আপ ভ্যানটির চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে যাওয়া বেসরকারি বাসে ধাক্কা মারে ওই পিক আপ ভ্যান। আর এরপরেই মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হতে হয়।  যদিও এখানেই শেষ নয়, উদাহরণ রয়েছে আরও ভুরিভুরি। প্রসঙ্গত, সচেতনতা বাড়িয়ে দিতে, সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে উদ্যোগের শেষ নেই রাজ্যের পুলিশ প্রশাসনের। তারপরেও বারবার দুর্ঘটনার ছবি প্রকাশ্যে আসছে। 

আরও পড়ুন:আইসিসিইউ-র বেড থেকে রক্ত বিক্রি ! সাগর দত্ত হাসপাতালে দালালরাজের অভিযোগ মদন মিত্রর

সেরা শিরোনাম

CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget