এক্সপ্লোর

By Election 2023 Live: কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় উপনির্বাচন ধূপগুড়িতে

Dhupguri By Poll 2023 Live: পঞ্চায়েতের হিংসার আতঙ্ক নিয়েই আজ ধূপগুড়িতে উপনির্বাচন।

Key Events
7 Assembly By Poll 2023 live updates Dhupguri Byelection today know percentage highlights By Election 2023 Live: কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় উপনির্বাচন ধূপগুড়িতে
আজ ধূপগুড়িতে উপনির্বাচন, ভোট কেন্দ্র ঘিরে কড়া নিরাপত্তা

Background

কলকাতা: পঞ্চায়েতের হিংসার (Election Violence) আতঙ্ক নিয়েই আজ ধূপগুড়িতে উপনির্বাচন। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্বেও, উদ্বেগে ভোটার থেকে ভোটকর্মীরা। 

আজ উত্তরপ্রদেশ-সহ (Uttarpradesh)  ৬ রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ইন্ডিয়া জোট গঠনের পর প্রথম পরীক্ষা যোগী রাজ্যে। ত্রিপুরায় জোট গড়ে আসন ধরে রাখার লড়াইয়ে সিপিএম। 

উপনির্বাচনের (By Election) আগের রাতে ধূপগুড়িতে (Dhupguri) উত্তেজনা। বিজেপির (BJP) পতাকা খুলে দেওয়ার অভিযোগ কমিশনের বিরুদ্ধে। ফ্লেক্স খুলতে গেলে বচসা। বিক্ষোভের মুখে এলাকা ছাড়েন কমিশনের কর্মীরা। 

উপসমিতি গঠন ঘিরেও অশান্ত ভাঙড়ের কাশীপুর (Kasipur)। তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। ৭টি পঞ্চায়েতের ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি। থাকছে কলকাতা পুলিশ। 

ময়নায় বিজেপি নেতা খুন, সময়ে চার্জশিট না দেওয়ায় ৩ অভিযুক্তের জামিন। অসৎ উদ্দেশ্য পুলিশের, কেন অন্য সংস্থাকে তদন্ত, তার নিদর্শন, মন্তব্য বিচারপতির। 

লিপস অ্যান্ড বাউন্ডসে ইডির তল্লাশি, ফের আক্রমণে মমতা।

কুন্তলের চিঠি-মামলায় রায় স্থগিতের সিবিআইয়ের আর্জি খারিজ। হয় ১৬দিনের মধ্যে রিপোর্ট, নয় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। না হলে দেখে নেওয়ার কড়া বার্তা বিচারকের। 

প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলে বাড়ল স্থগিতাদেশ। মামলার নিষ্পত্তি হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল রাখল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।

সোনারপুরে সমবায়ের কোটি কোটি টাকা লুঠের অভিযোগ। অপসারিত দুর্নীতিতে অভিযুক্ত স্পেশাল অফিসার। আপাতত দায়িত্বে ৩ আধিকারিক। 

৫ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন এবং লোকসভা ভোটের জন্য় কেন্দ্রীয় কমিটি গড়ল কংগ্রেস। খড়্গের নেতত্বাধীন ১৬ সদস্যের কমিটিতে রয়েছেন সনিয়া, রাহুল, অধীর। 

কসবার স্কুলে ৫ তলা থেকে পড়ে দশম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু। টার্গেট করে মানসিক চাপ, মারধর করে মেরে ফেলার অভিযোগ পরিবারের। প্রিন্সিপাল সহ ৩ জনের বিরুদ্ধে FIR। খুনের ধারায় মামলা।

বিচারের দাবিতে এবার মুখ্যমন্ত্রীর কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে র‍্যাগিংয়ের শিকার ছাত্রের পরিবার। নবান্নে গিয়ে সাক্ষাৎ। 

রাজভবনের বিজ্ঞপ্তির পাল্টা চাপ এবার সরকারের। রাজভবনের চিঠির ভিত্তিতে কোনও কাজ নয়, বিধির উল্লেখ করে বিশ্ববিদ্যালয়গুলিকে নোটিস। 

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই এবার রবীন্দ্রভারতীর পাশাপাশি প্রেসিডেন্সিরও উপাচার্য। 

বকেয়া ডিএ-র দাবিতে ২২১দিনে সরকারি কর্মীদের আন্দোলন। চাপ বাড়াতে ফের ১০, ১১ অক্টোবর কর্মবিরতির ডাক। 

এক দেশ এক ভোটের প্রস্তাব কেন্দ্রের, বিরোধীদের আপত্তির মধ্যেই ভিন্নসুর প্রশান্ত কিশোরের। 

মেয়রের প্রশ্নের মুখে প়ড়ার পর জল-যন্ত্রণা নিয়ে পুরকর্মীদের ঘাড়ে দায় ঠেললেন তারক সিংহ। বিভাগীয় কাজে সমন্বয়ের অভাব। দাবি মেয়র পারিষদের। পুরসভার ডিজির রিপোর্ট তলব।  

17:08 PM (IST)  •  05 Sep 2023

Dhupguri By Poll News Live: একনজরে ধূপগুড়ি বিধানসভা উপ নির্বাচন

২৪-এর লোকসভা ভোটের আগে রাজ্যের শাসক ও বিরোধীদের কাছে আজকের ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন ক্লাস টেস্ট। পাহাড় লাগোয়া ধূপগুড়ি বিধানসভায় লড়াই এবার ত্রিমুখী। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপির টিকিটে জয়ী হন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে এই উপনির্বাচন। বিজেপি প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়। এর মধ্যেই ভোটের দু’দিন আগে রবিবার প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায় যোগ দেন বিজেপিতে। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভায় তৃণমূলে যোগ দেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দীপেন প্রামাণিক। এবার ধূপগুড়ি বিধানসভার রাশ কার হাতে যাবে, তা জানা যাবে ৮ সেপ্টেম্বর। নির্বাচন চলাকালীন ধূপগুড়ি উপনির্বাচনের বিজেপি প্রার্থীকে আইনের পাঠ শেখান জলপাইগুড়ির অ্যাডিশনাল পুলিশ সুপার। এদিন বৈরাটিগুড়ি হাইস্কুলে পুলিশ কর্তার সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী তাপসী রায়। সংবাদ মাধ্যমে খবর দেখে ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। 

16:05 PM (IST)  •  05 Sep 2023

Dhupguri By Election News Live: বিকেল ৩টে পর্যন্ত ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার ৬৩.৪৫%

বিকেল ৩টে পর্যন্ত ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার ৬৩.৪৫%

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget