এক্সপ্লোর

Kolkata News: কে কে-এর মৃত্যু পর এবার কলেজ ফেস্ট নিয়ে কড়া নির্দেশিকা জারি করল লালবাজার

Kolkata Police: লালবাজারের তরফে  জানানো হয়েছে, এই সব বিধি মানলে তবেই মিলবে কলেজ ফেস্ট করার ছাড়পত্র।  

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: কেকে (KK)-র অনুষ্ঠানে নজরুল মঞ্চে (Nazrul Manch) যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে এবার কলেজ ফেস্ট নিয়ে কড়া নির্দেশিকা জারি করল লালবাজার (Lalbazar)। 

কী বলা হয়েছে নির্দেশিকায়? 

ওই নির্দেশিকায় বলা হয়েছে, কলেজ ফেস্ট করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠানের বিষয়ে আগাম বিস্তারিত জানাতে হবে কলকাতা পুলিশকে। নিশ্চিত করতে হবে যাতে, কোনওভাবেই অডিটোরিয়ামের আসন সংখ্যার থেকে পাসের সংখ্যা বেসি না হয়। একটি পাসে একজনই ঢুকতে পারবেন। অনুষ্ঠানস্থলে রাখতে হবে অ্যাম্বুল্যান্স। সেইসঙ্গে রাখতে হবে পর্যাপ্ত সংখ্যায় নিরাপত্তারক্ষী।

লালবাজারের তরফে  জানানো হয়েছে, এই সব বিধি মানলে তবেই মিলবে কলেজ ফেস্ট করার ছাড়পত্র।                

প্রসঙ্গত, অডিটোরিয়ামে আসন যত, তার প্রায় ৩ গুণ বেশি দর্শক! যার জেরে মঙ্গলবার কেকের অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় নজরুল মঞ্চে। পরিস্থিতি এমন ছিল যে, পাস পরীক্ষা করার উপায় পর্যন্ত ছিল না! সেদিন অনুষ্ঠানে উপস্থিত এমন অনেকেই এই অভিযোগ করেছেন। পুলিশি নিরাপত্তায় খামতির কথাও বলছেন অনেকে।

আরও পড়ুন, কে কে-এর অনুষ্ঠানে খরচ প্রায় ২৫ লক্ষ টাকা! অর্থের উৎস নিয়ে বিতর্ক!

ইতিমধ্যেই সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যুর তদন্তে সিসি ক্যামেরার ফুটেজে নজর রেখেছে পুলিশ। সংগ্রহ করা হয়েছে গ্র্যান্ড হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ। 

প্রেক্ষাপট

প্রসঙ্গত, মঙ্গলবার কনসার্ট সেরে রাত ৯টা ১০-এ হোটেলে ফেরেন কে কে। সূত্রের খবর, লিফটে ওঠার আগে কয়েকজন অনুরাগীর সঙ্গে সেলফিও তোলেন। লিফটে ঢুকেই অসুস্থ হয়ে পড়েন কে কে, ঝুঁকে যায় মাথা। হোটেলের ঘরে ঢুকে সোফায় বসতে গিয়ে পড়ে যান কে কে। টেবিলে মাথা ঠুকে যায়। ছোটাছুটি শুরু করেন কে কে-র ম্যানেজার। ছুটে আসেন হোটেলকর্মীরা, খবর দেওয়া হয় চিকিৎসককে। সূত্রের খবর, অ্যাম্বুল্যান্স না থাকায় হোটেলের গাড়িতেই কে কে-কে নিয়ে যাওয়া হয় CMRI-তে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget