এক্সপ্লোর

Jalpaiguri: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল সরকারি বাস, আহত বহু যাত্রী

Jalpaiguri: রবিবার সকালে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত তালমা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারায় সরকারি বাস। আহত বহু বাস যাত্রী।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: উত্তরবঙ্গে ফের পথদুর্ঘটনার শিকার এক সরকারি বাস। জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সরকারি বাসটি। রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত তালমা ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আহত বহু যাত্রী। আহত যাত্রীদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রবিবার সকালে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত তালমা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারায় বাসটি। স্থানীয় সূত্রে জানা গেছে যে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে একটি এনবিএসটিসির বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী নিয়েই উল্টে যায় নয়ানজুলিতে। স্বাভাবিকভাবেই দুর্ঘটনায় আহত হয়েছেন বাসে থাকা বেশ কিছু যাত্রী। দুর্ঘটনার খবর পেতেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হন কোতোয়ালি থানার পুলিশ। আহতদের সেখান থেকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা শুরু করা হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে কোতোয়ালি থানার পুলিশ। 

যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে ওই রাস্তায় প্রবল বৃষ্টির কারণেই হঠাৎ উল্টে যায় সরকারি বাসটি। উল্টে যাওয়ার সময় সরকারি বাসে বেশ কিছু যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে স্থানীয় মানুষজন ছুটে এসেই বাসযাত্রীদের উদ্ধারকার্যে হাত লাগান।

কিছুদিন আগেই বৃষ্টির জেরে পথদুর্ঘটার সাক্ষী থেকেছে বোলপুরও। নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়ে বোলপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধারের চেষ্টা করে সকলকে। অভিযোগ ওঠে বোলপুর লাভপুর রাস্তার উপর কঙ্কালীতলা মন্দিরের কাছে বাস-লরি মুখোমুখি সংঘর্ষ হয়। আসানসোল শিলিগুড়ি রাস্তার সিউড়ি দিকে রাস্তার যানজট থাকার জন্য লাভপুর বোলপুর হয়ে ফিরছিল বাসটি। শিলিগুড়ি থেকে ফেরার পথে কঙ্কালীতলা রাস্তার ওপরে দুর্ঘটনার কবলে পড়ে। সেই সময় ওই রাস্তায় বোলপুর থেকে আসা একটি লরি প্রবল গতিতে ধেয়ে আসছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ধাক্কা মারে। 

সেরা শিরোনাম

News Live: ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
CM Suvendu Adhikari: মতুয়াগড়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর,
মতুয়াগড়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর, "পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে না সরালে গ্রেটার বাংলাদেশ হয়ে যেত.."
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget