এক্সপ্লোর

Odisha Train Accident: শনিবার ভোরে বালেশ্বর থেকে বাবুঘাটে পৌঁছল বাস, গুরুতর আহত একাধিক যাত্রী

Train Accident: শনিবার ভোর সাড়ে ৪টে তখন। বাবুঘাটে এসে পৌঁছয় যাত্রী বোঝাই বাস। যাঁদের মধ্যে অনেকেই গুরুতর আহত। তখনও সেই ভয়াবহ দুর্ঘটনার মুহূর্তের কথা মনে করে শিউরে উঠছেন তাঁরা।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: ওড়িশার বালেশ্বরে (Balasore) ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident)। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা ছুঁয়েছে ২৩৩। আহতের সংখ্যা বাড়ছে। এরই মাঝে শনিবার (Saturday) ভোরে বাবুঘাটে (Babughat) এসে পৌঁছলেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বেশ কিছু যাত্রী। 

বালেশ্বর থেকে বাবুঘাটে পৌঁছলেন একাধিক যাত্রী

হাওড়া, কলকাতা এলাকার একাধিক বাসিন্দার কাছে দুঃস্বপ্নের সন্ধ্যা। শুক্রবার যখন করমণ্ডল এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে তখন তাঁরা ছিলেন ট্রেনের ভিতরেই। দিশেহারা তখন তাঁরা। কোথায় যাবেন, কী করবেন, কিছুই বুঝতে পারছিলেন না তাঁরা। এরপর যা হোক করে তাঁরা এসে পৌঁছন বালেশ্বরে। সেখান থেকে বাস ধরে বাবুঘাটে এসে পৌঁছন একাধিক যাত্রী। 

শনিবার ভোর সাড়ে ৪টে তখন। বাবুঘাটে এসে পৌঁছয় যাত্রী বোঝাই বাস। যাঁদের মধ্যে অনেকেই গুরুতর আহত। তখনও সেই ভয়াবহ দুর্ঘটনার মুহূর্তের কথা মনে করে শিউরে উঠছেন তাঁরা। দুর্ঘটনার পর যা হোক করে বালেশ্বরে পৌঁছে বাস ধরে বাবুঘাট আসেন তাঁরা, নিজেরাই বাস ভাড়া করে আসেন। কলকাতা পৌঁছেও তাঁদের তাড়া করে বেড়াচ্ছে সেই মুহূর্ত। কলকাতা পৌঁছে একাধিক আহত ভর্তি হন হাসপাতালে। 

আরও পড়ুন: London Tour : যামিনী রায়, সত্যজিৎ রায়, গুরু দত্ত, পণ্ডিত রবিশঙ্করের উজ্জ্বল উপস্থিতি ব্রিটিশ মিউজ়িয়ামে; নজর কাড়বে কালী মূর্তিও

অন্যদিকে, শনিবার সকালেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওড়িশার বালেশ্বরের রেল দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। রেল বোর্ডের চেয়ারম্যান অনিলকুমার লাহোটি আগেই সেখানে পৌছন। শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ' এটা একটা  ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা। রেল, এনডিআরএফ, এসডিআরএফ এবং রাজ্য সরকার একযোগে উদ্ধার অভিযান চালাচ্ছে। সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। শুক্রবারই ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে'।

গাইসাল থেকে জ্ঞানেশ্বরী কিংবা বনাঞ্চল এক্সপ্রেসে, উত্তরবঙ্গ এক্সপ্রেসের ধাক্কা। গত কয়েক দশকে ভয়াবহ সব ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছি আমরা। শুক্রবার করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় ফিরছে সেই স্মৃতি। অন্যদিকে ডিএমকে ঘোষণা করেছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি  জন্মশতবার্ষিকীর জন্য আজ রাজ্যে নির্ধারিত সমস্ত অনুষ্ঠান বাতিল করা হল।  বালাসোরে ট্রেন দুর্ঘটনায় নিহতদেরর শোক জানাতে এই অনুষ্ঠানগুলি বাতিল করা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : 'তৃণমূল জমানায় প্রতিহিংসা শিকার', একসঙ্গে ৪৪জন চিকিৎসক-অধ্যাপক বদলি
'তৃণমূল জমানায় প্রতিহিংসা শিকার', একসঙ্গে ৪৪জন চিকিৎসক-অধ্যাপক বদলি
BJP News : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
Natungram wooden dolls GI Tag: ৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
Suvendu Adhikari on Annapurna Yojana: '১২ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন', মুর্শিদাবাদে গিয়ে একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১২ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন', মুর্শিদাবাদে গিয়ে একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget