এক্সপ্লোর

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বজনপোষণ, নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের

কম যোগ্যতাসম্পন্নকে চাকরি দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ৩ সপ্তাহ পরে হাইকোর্টে ফের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। 

কলকাতা: এবার স্বজনপোষণ, প্যানেল প্রকাশ না করেই চাকরি দেওয়ার অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে(Jadavpur University) । সেখানে নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলার ভিত্তিতে আগামী ২ সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। কম যোগ্যতাসম্পন্নকে চাকরি দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ৩ সপ্তাহ পরে হাইকোর্টে ফের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। 

অন্যদিকে সম্প্রতি আরও একটি খবর প্রকাশ্যে আসে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) টাকা নিয়ে ভর্তির চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় ২ জনকে। ধৃতদেরকে জেরায় উঠে আসে আরও ২ জন যাদবপুরের পড়ুয়ার নাম। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং বিভাগে (Engineering Department) ভর্তির জন্য চলছিল কাউন্সেলিং (Counseling)। ৪৩৭ পদে ভর্তির জন্য চলছিল কাউন্সেলিং। টাকার বিনিময়ে ভর্তির জন্য কথোপকথন ২ বহিরাগতর। পড়ুয়াদের নজরে আসায় জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। যাদবপুর থানায় (Jadavpur Police Station) অভিযোগ দায়ের করার পর গ্রেফতার করা হয় দুজনকে। ধৃত ২ জন হাওড়ার বাসিন্দা। ধৃতদের নাম সুরজ মুখোপাধ্যায় ও সৌভিক মণ্ডল। বিশ্ববিদ্যালয়ের ২ পড়ুয়ার বিরুদ্ধে তদন্ত করা হবে, জানাল কর্তৃপক্ষ। 

জানা গিয়েছে এদিন যাদবপুরে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগে ভর্তির জন্য কাউন্সেলিং চলছিল। সেই সময় ৩ নম্বর গেটের কাছে টাকার বিনিময়ে ভর্তি নিয়ে কথা বলছিল ২ বহিরাগত। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বুঝতে পেরে ওই দুজনকে নিয়ে যান সহ উপাচার্যের ঘরে। দুপুর থেকে সন্ধে পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই যাাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের গ্রেফতার করে পুলিশ।

এর পাশাপাশি জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়ার নামও উঠে এসেছে। তাঁদের মধ্যে একজন পিএইচডি করছে আন্তর্জাতিক সম্পর্কে, আরেকজন পিএইচডি করছে দর্শনে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না বা কোনও চক্র রয়েছে কি না তা খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ। ধৃতদের আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে। এক ছাত্র জানান, "কয়েকজন ছাত্র এটিএম থেকে টাকা তোলার সময় শুনতে পায় যে কয়েকজন বলছে এত টাকা দেবেন তাহলে ভর্তি হয়ে যাবে। এরপর ওদের হাতেনাতে ধরা হয়। কার হাত আছে বা কতদূর অব্দি হাত আছে সেটা বোঝা মুশকিল।'' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget