এক্সপ্লোর

Topsia: কেনাকাটা করতে গিয়ে অসুস্থ, প্রবল গরমে মৃত্যু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর

চিকিৎসকদের অনুমান প্রবল গরমে ডিহাইড্রেশন হয়ে অসুস্থ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় তাঁর।

সন্দীপ সরকার, কলকাতা: প্রবল গরমে অসুস্থ হয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর (HS Examinee) মৃত্যু। জানা গিয়েছে, যাদবপুর বিদ্যাপীঠের (Jadavpur Vidyapith) ছাত্রী সে। এ দিন পরিবারের সঙ্গে ঈদের কেনাকাটা করতে নিউমার্কেটে গিয়েছিলেন আনিসা। এর পর বাড়ি ফিরে সন্ধেয় অসুস্থ বোধ করেন ওই তরুণী। হঠাৎই তাঁর বমি শুরু হয়। চিকিৎসকদের অনুমান প্রবল গরমে ডিহাইড্রেশন হয়ে অসুস্থ হয়ে যায় এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় তাঁর। সূত্রের খবর, মৃতার বাড়ি তপসিয়ায়, নাম আনিসা আফরিন মণ্ডল। উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন তরুণী। 

ঠিক কী হয়েছিল: পরিবার সূত্রে খবর, এদিন সন্ধেতে বাড়ি ফিরে পড়তে বসে সে। রাতের দিকে হঠাৎই তাঁর বমি শুরু হয়। একাধিকবার বমি, মাথা যন্ত্রণা ও শ্বাসকষ্ট শুরু হয়। এর পর বাড়িতে চিকিৎস আসেন। ততক্ষণে তরুণীর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। 

পরিবারের অভিযোগ: মৃত আনিসার বাবা জানিয়েছেন স্থানীয় এক চিকিৎসককে ডাকা হলেও সে আসতে দেরি করে। চিকিৎসক এসে পরীক্ষা করে ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে। ছাত্রীর বাবা এও জানিয়েছেন ওই ছাত্রী রোজার উপোস করেছিল।

কী জানালেন চিকিৎসক: দুর্ভাগ্যজনক ঘটনা। মর্ডান মেডিসিন এত উন্নত হওয়ার পরও এই ঘটনা সত্যিই হতবাক করছে। কী কারণে ডিহাইড্রেশন হল তা খতিয়ে দেখতে হবে। উপোসের কারণেও এমন ঘটে থাকতে পারে।

পূর্ব মেদিনীপুরে অসুস্থ ছাত্রী: তীব্র দাবদাহে পুড়ছে গোটা রাজ্য। তাপপ্রবাহে (Heat Wave) রাস্তাঘাটে লোকজন নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল উচ্চমাধ্যমিক (Higher Secondary Students) পরীক্ষার্তী এক ছাত্রী। সামান্য অসুস্থতা নয়, পরিস্থিতির এতটাই অবনতি হয় যে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। তীব্র দহনেই সে অসুস্থ হয়ে পড়ে বলে জানা গিয়েছে। 

পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী: পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) তমলুকের (Tamluk News) ঘটনা। মঙ্গলবার সেখানে একটি উচ্চমাধ্যমিক স্কুলে পরীক্ষা চলছিল। পরীক্ষার হলে বসেই আচমকা অসুস্থ হয়ে পডে়ে সায়নিকা চক্রবর্তী নামের ওই পরীক্ষার্থী। পরিস্থিতি বিবেচনা করে আগে থেকেই স্কুলটিতে মেডিক্যাল টিম উপস্থিত ছিল। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করে ওই পড়ুয়াকে সুস্থ করে তোলার চেষ্টা করে তারা। 

কিন্তু তাতেও কাজ হয়নি। বরং ওই পড়ুয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাই সময় নষ্ট না করে, তড়িঘড়ি তমলুক জেলা হাসপাতালে নিয়ে যায়া হয় মেয়েটিকে। সেখানে চিকিৎসা শুরু হলে বেশ খানিক ক্ষণ পর একটু সুস্থ বোধ করে মেয়েটি। তার পর হাতে স্যালাইনের সূচ নিয়ে হাসপাতালেই পরীক্ষা দিতে বসে সে। অসুস্থতার কারণে তাকে লেখা শেষ করার জন্য অতিরিক্ত সময় মঞ্জুর করা হয় উচ্চমাধ্যমিক সংসদের তরফে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Abhishek Banerjee : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের
'রক্ষাকবচ মামলা'য় বড় স্বস্তি অভিষেকের, 'উনি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন', দাবি মামলাকারীর আইজীবীর

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget