এক্সপ্লোর

South 24 Paraganas: সোনারপুরে উদ্ধার বিপুল পরিমাণ সোনার গয়না, গ্রেফতার ১ ব্যবসায়ী

South 24 Paraganas News: গত ১০ অক্টোবর সোনারপুর এলাকা থেকে ধরা পড়ে ৩ ডাকাত। তাদের নাম মুজিবর মণ্ডল, সইফুদ্দিন মণ্ডল ও শঙ্কর দাস। তাদের জিজ্ঞাসাবাদ করে এই স্বর্ণ ব্যবসায়ী বঙ্কিম কর্মকারের খোঁজ মেলে।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুর (Sonarpur) থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণ সোনার গয়না (Gold Jewellery)। প্রায় ৮০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য বিপুল। ধৃত এক স্বর্ণ ব্যবসায়ী।

সোনারপুরে উদ্ধার সোনার গয়না

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে সোনার গয়না। প্রায় আটশো গ্রাম সোনা উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৪২ লক্ষ টাকা। ঘটনায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ধৃত ওই ব্যবসায়ীর পাটুলিতে সোনার দোকান ও সোনারপুরের মালঞ্চ এলাকার বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করে পুলিশ। জানা যাচ্ছে এগুলি সমস্ত চোরাই সোনা। ধৃতের নাম বঙ্কিম কর্মকার।

গত ১০ অক্টোবর সোনারপুর এলাকা থেকে ধরা পড়ে ৩ ডাকাত। তাদের নাম মুজিবর মণ্ডল, সইফুদ্দিন মণ্ডল ও শঙ্কর দাস। তাদের জিজ্ঞাসাবাদ করে এই স্বর্ণ ব্যবসায়ী বঙ্কিম কর্মকারের খোঁজ মেলে। চোরাই সোনারও হদিশ পাওয়া যায়। ধৃতকে আজ বারুইপুর আদালতে পেশ করা হবে বলে জানান পুলিশ সুপার মিস পুষ্পা। 

আরও পড়ুন: Job Seeker Agitation: "দেখুন কীভাবে আমাদের ঘরের ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে,'' ধর্না মঞ্চে মন্তব্য সমীর আইচের

অন্যদিকে, এদিন খাস কলকাতার অনতিদূরে টাকার পাহাড় উদ্ধার হয় এক ট্রেনযাত্রী যুবকের কাছ থেকে। ছিমছাম পোশাক। চেহারাও সাধারণ। হাতে বড় ব্যাগ। লোকাল ট্রেনে সওয়ার হয়েছিল টিটাগড়ের বাসিন্দা অভিষেক। মঙ্গলবার বিকেলে সেই সময়ই ট্রেনে চেকিং করছিল নৈহাটি জিআরপি। যুবকের আচরণই তাকে ধরিয়ে দেয়। উদ্ধার হয় কাঁড়ি কাঁড়ি টাকা। যা হাতে গোনা মুশকিল !

অঙ্কটা আকাশ ছোঁয়া। শেষ পাওয়া খবর অনুসারে টিটাগড়ের বাসিন্দা ওই যুবকের ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৬১ লক্ষ টাকা উদ্ধার হয় বলে নৈহাটি জিআরপি সূত্রে খবর। রাতে ঘটনাস্থলে যান আয়কর দফতর ও দুর্নীতিদমন শাখার আধিকারিকরা। সকালে আনা হয় টাকা গোনার যন্ত্র। ওই টাকা কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সূত্রের খবর, বারবার বয়ান বদলে বিভ্রান্ত করছে যুবক। ওই যুবকের ফোনে পাওয়া গিয়েছে একটি ছেঁড়া ১০ টাকার নোটের ছবি। দাবি, ওই যুবক যার হাতে ওই টাকা তুলে দিত, তার মোবাইলেও ওইরকম ১০ টাকার ছেঁড়া নোটের ছবি থাকার কথা। যা মিলিয়ে হওয়ার কথা ছিল লেনদেন। কিন্তু এই বিপুল অঙ্কের টাকার উৎস কী? কোনও দুষ্কৃতী গ্যাংয়ের সঙ্গে কি যুক্ত ওই যুবক? পুলিশের প্রশ্নের উত্তরে বারবার আলাদা আলাদা উত্তর দিয়ে চলেছে অভিষেক। এর পিছনে কি সক্রিয় কোনও চক্র? থাকলেও এর চাঁই কে কে? তদন্ত চলছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : বৈঠক শুরু হল CJP-র প্রতিনিধিদের সঙ্গে, বৈঠকে বসেছেন দুই মন্ত্রী, অচলাবস্থা কাটবে ?
বৈঠক শুরু হল CJP-র প্রতিনিধিদের সঙ্গে, বৈঠকে বসেছেন দুই মন্ত্রী, অচলাবস্থা কাটবে ?
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
Suvendu Adhikari: চাঁদার জুলুম করলে, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?
চাঁদার জুলুম করলে, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?

ভিডিও

Shivmandir Rath Yatra 2026: দক্ষিণ কলকাতার শিবমন্দিরের উদ্য়োগে শুরু হল 'রথের মেলা ২০২৬', চলবে চারদিন
CJP Protest: আন্দোলনের ঝাঁঝ যেমন বাড়ছে, আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন একের পর এক তারকা
Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget