এক্সপ্লোর

DA Agitation: বকেয়া DA ও স্বচ্ছ নিয়োগের দাবি, ফের পথে সরকারি কর্মীদের একাংশ

West Bengal News: সবকটি মিছিলেরই অভিমুখ ছিল শহিদ মিনার। শুক্রবার দুপুর ১ টা নাগাদ হাওড়া স্টেশনের সামনে থেকে শুরু হয় মিছিল। নেতৃত্বে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ।

কলকাতা: DA বৃদ্ধি ও স্বচ্ছ নিয়োগের দাবিতে মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল। হাওড়া, শিয়ালদা, হাজরা থেকে মিছিল শুরু হয়। মিছিলে গান গেয়ে ও ছড়া কেটে ক্ষোভ উগরে দিলেন সরকারি কর্মীরা। এরপর ২০ মিনিটের জন্য ধর্মতলা মোড় অবরুদ্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে অবরোধকারীদের ডোরিনা ক্রসিং থেকে তুলে দেয়। 

DA-র দাবিতে মিছিল: প্যারোডি, প্ল্যাকার্ড, আর স্লোগানে প্রতিবাদের ভাষা। বকেয়া ডিএ-র দাবিতে 'ত্রিফলা' মিছিল করল সংগ্রামী যৌথ মঞ্চ। এদিন একটি মিছিল শুরু হয় শিয়ালদা থেকে, আরেকটি মিছিল শুরু হয় হাজরা থেকে, তৃতীয় মিছিলটি শুরু হয় হাওড়া স্টেশন থেকে। সবকটি মিছিলেরই অভিমুখ ছিল শহিদ মিনার। শুক্রবার দুপুর ১ টা নাগাদ হাওড়া স্টেশনের সামনে থেকে শুরু হয় মিছিল। নেতৃত্বে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ। এই মিছিলে যোগ দেন হাওড়া, হুগলি, বর্ধমান সহ একাধিক জেলার সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “আমরা এর আগে মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আমাদের সাথে বসে সমস্যার সমাধান করার জন্য। সেটা যদি না হয়ে থাকে তাহলে আমরা আগামীকাল থেকে অনশন শুরু করছি এবং ২৯ তারিখ থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছি।’’

হাজরা থেকে শুরু হয় সরকারি কর্মচারী সংগঠনের আরও একটি মিছিল। আর তাঁদের মিছিলের সঙ্গেই এদিন জুড়ে গেলেন চাকরিপ্রার্থীরা। মিছিলে পা মেলান ২০২২ এর টেট উত্তীর্ণরা। অন্যদিকে মিছিলে অংশ নেন ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনা প্রাইমারির চাকরিপ্রার্থীরাও। মিছিলে চপ,মুড়ি, বিস্কুটের ডালা নিয়ে মিছিলে হাঁটলেন তাঁরা। এদিন খালি হাঁড়ি নিয়ে প্রতিবাদে নামেন চাকরিপ্রার্থীরা। এর পাশাপাশি, শিয়ালদা থেকেও শুরু হয় আরেকটি মিছিল।

গত বছর ২৭ জানুয়ারি, শহিদ মিনারে আন্দোলন শুরু করে সংগ্রামী যৌথ মঞ্চ। এক বছরেও পূরণ হয়নি রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র দাবি। তাই বছর ঘুরতে চললেও, এখনও শহিদ মিনারে চলছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। এই মুহূর্তে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ডিএ-র ফারাক ৩৬ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে ডিএ পান। আর রাজ্য সরকারি কর্মচারীরা পান ১০ শতাংশ হারে ডিএ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Bankura News: লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি, ফাঁকা বাড়ি থেকে সর্বস্ব লুঠ বাঁকুড়ায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget