এক্সপ্লোর

Salt Lake:ভাতা বাড়ানো ও অন্যান্য দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ আশা কর্মীদের

Aasha Workers Agitation:ভাতা বাড়ানো ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে আশা কর্মীদের বিক্ষোভ।

সন্দীপ সরকার, সল্টলেক: ভাতা (Wage) বাড়ানো ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে সল্টলেকে (Salt Lake) স্বাস্থ্য ভবনের (Swasthya Bhawan) সামনে বিক্ষোভ (Agitation) দেখালেন আশাকর্মীরা (ASHA Workers)। রাজ্য সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন তাঁরা। দাবি, আবাস যোজনার সমীক্ষায় গিয়ে বারবার শাসকদলের নেতা, কর্মীদের হুমকির মুখে পড়তে হচ্ছে। নিরাপত্তার অভাবে আবাস-দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছেন আশাকর্মীরা। এমনকি, আবাস যোজনার কাজ করিয়ে টাকাও মেলেনি বলে তাঁদের অভিযোগ। ভাতা বৈষম্য না মেটালে পঞ্চায়েত ভোটে ডিউটি বয়কটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। 

ফিরে দেখা...
এর আগেও একাধিক দাবি আদায়ের জন্য পথে নেমেছিলেন আশাকর্মীরা। গত ফেব্রুয়ারি মাসেই স্বাস্থ্য ভবনের সামনে তুলকালাম বেঁধে যায়। আগুন জ্বালিয়ে বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। স্বাস্থ্য ভবনের সামনে বসে পড়েন আশা কর্মীরা। নিয়োগের দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছিলেন চাকরিপ্রার্থীরা। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর দাবিতে রাজপথে আন্দোলন চলছে। এর মধ্যেই সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি-সহ ১২ দফা দাবিতে পথে নেমেছিলেন আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ডাকেই সে দিন স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। আশাকর্মীদের সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি দিয়ে স্থায়ী বেতন চালু, ভাতা বৃদ্ধি, বকেয়া সমস্ত প্রাপ্য মেটানো, করোনার ভাতা ১৫ হাজার টাকা, করোনা আক্রান্তদের বিমার ঘোষিত ১ লক্ষ টাকা দেওয়ার দাবি-সহ বিভিন্ন দাবিতে সেদিন সকালে, প্রথমে সল্টলেক স্বাস্থ্যভবনের সামনে জমায়েত করেন স্বাস্থ্যকর্মীরা। আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। আশাকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন এক আশা কর্মী। শেষমেশ ১২ জনের একটি প্রতিনিধি দল স্বাস্থ্যভবনে গিয়ে ডেপুটেশন দেন। তার আগে, ডিসেম্বরে, প্রধানমন্ত্রী আবাস যোজনা সমীক্ষার কাজ না করার দাবিতে প্রতিবাদে সামিল অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা। ওয়েলিংটন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল তাঁদের। সঙ্গে সংযোজন, অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যুতে ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করতে হবে। বিক্ষোভকারীদের বক্তব্য় স্পষ্ট। দফতর-বহির্ভূত ভাবে তাঁদের উপর প্রধানমন্ত্রী আবাস যোজনা সমীক্ষার কাজ চাপিয়ে দেওয়া হয়েছে যা তাঁরা কিছুতেই করবেন না। মোট ১৩ দফা দাবি রয়েছে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের। পাশাপাশি, মৃত অঙ্গনওয়াড়ি কর্মী রেবা রায় বিশ্বাসের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতেও পথে নেমেছেন তাঁরা। সরকারি-স্বীকৃতিও চাইছেন অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা তাঁদের একজনের কথায়, 'আমরা অত্যন্ত আতঙ্কিত হয়ে রয়েছি। যে অর্ডার বেরিয়ে গিয়েছে তা প্রত্যাহার করে নেওয়া হলেও জের চলতে থাকবে। রেবা রায় বিশ্বাসের মতো অনেকেরই প্রাণনাশের ভয় রয়েছে।'
এবার ফের আন্দোলনে আশাকর্মীরা।

আরও পড়ুন:প্রচণ্ড গরমেও হবে না সমস্যা, ঘুমানোর ১ ঘণ্টা আগে যদি নেন এই ব্যবস্থা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার
Border Secuirity: সীমান্তে নজরদারি-নিরাপত্তায় জোর বিএসএফের ডিজির | ABP Ananda Live
Arjun Singh: মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget