এক্সপ্লোর

Earthquake News: ভূমিকম্প হলে কলকাতার কোন কোন এলাকা বিধ্বংসী আকার ধারণ করবে ? চাঞ্চল্যকর দাবি গবেষণায়

Tibet Earthquake: ভূমিকম্পে তিব্বতে ৯৫ জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রথম কম্পনের পর ৪ ঘণ্টায় পরপর ৮ বার আফটারশক অনুভূত হয়।

কলকাতা : সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। কম্পন টের পাওয়া যায় উত্তরবঙ্গেও। ভূমিকম্পের উৎসস্থল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। নেপালজুড়ে তীব্র ভূমিকম্পে আতঙ্ক ছড়ায়। ভূমিকম্পে তিব্বতে ৯৫ জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রথম কম্পনের পর ৪ ঘণ্টায় পরপর ৮ বার আফটারশক অনুভূত হয়। বিহারের পাটনা, মধুবনীতেও কম্পন অনুভূত হয়েছে। ভারত-নেপাল-বাংলাদেশের সঙ্গে কম্পন টের পাওয়া গেছে চিন-ভুটানেও। সাতসকালে মোট ৫টি দেশে ভূমিকম্প। এই পরিস্থিতিতে ভূমিকম্প হলে কলকাতার কী পরিস্থিতি হতে পারে তা নিয়ে ভয়ঙ্কর তথ্য উঠে আসছে।

এ প্রসঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও খড়গপুর আইআইটির মুখ্য গবেষক শঙ্কর কুমার নাথ বলেন, "আমাদের রিসার্চ থেকে দেখেছি, ভূমিকম্প হলে রাজারহাট এবং সল্টলেক ভীষণভাবে বিধ্বংসী আকার ধারণ করতে পারে। এছাড়া পার্কস্ট্রিট, ধর্মতলা এবং মধ্য কলকাতার কিছু অংশ। আমাদের ময়দান কিন্তু সেফ। যাদবপুরের কিছুটা অংশ, সন্তোষপুরের কাছে কিছুটা অংশ,  ধাপার কাছে যেখানে আবর্জনা ফেলা হয় সেখানেও ভীষণভাবে বিধ্বংসী আকার ধারণ করতে পারে। এছাড়া হাওড়া ও কলকাতার সংযোগস্থল..ওই এলাকাগুলো ভূমিকম্প ধ্বংসপ্রবণ। ভূমিকম্প হলে ওই এলাকাগুলো বাড়ি-ঘর বসে যাবে। ভিআইপি রোড ধরে এয়ারপোর্টে যাওয়ার পথে তার প্রবেশের অংশও...। যা হবে ..ভূমিকম্প হওয়াতে..সেকেন্ডারি এফেক্টে এই বাড়ি-ঘরগুলো ভেঙে যাবে।"   

প্রসঙ্গত, হিমালয়ের পাদদেশ থেকে কলকাতার দূরত্ব ৫০০ কিলোমিটারের আশপাশে। হিমালয় উপত্যকায় ভূমিকম্প হলে তার প্রভাব এ শহরে পড়াটা অস্বাভাবিক কিছু নয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

হিমালয় তৈরির সময় থেকেই ইউরেশীয় ও ভারতীয় প্লেটের মধ্যে সংঘর্ষ চলছে। যার জেরে এই দুই প্লেট বরাবর তৈরি হয়েছে অজস্র চ্যুতি ও খোঁচা। নিরন্তর ঘর্ষণের জেরে যে চ্যুতিগুলিতে শক্তিসঞ্চয় হচ্ছে। সঞ্চিত শক্তির পরিমাণ মাত্রাতিরিক্ত হলেই শুরু হয় ঝাঁকুনি। 

মাটির নীচে কীভাবে তৈরি হয় কম্পন ? ডজনখানেক ছোট-বড় অংশ নিয়ে গঠিত ভূত্বক। যা টেকটনিক প্লেট নামে পরিচিত। এর নীচেই থাকে গলিত ও অর্ধগলিত ম্যাগমা। তরল ম্যাগমার ওপর ভাসমান দু’টি মহাদেশীয় প্লেটের স্থান পরিবর্তনের সময় প্লেটগুলির কিনারায় প্রবল পীড়নের সৃষ্টি হয়। পীড়ন যখন বড়সড় চ্যুতির সৃষ্টি করে এবং এর অন্তর্নিহিত শক্তি বের করার চেষ্টা করে, ঠিক তখনই কেঁপে ওঠে ভূপৃষ্ঠ। প্লেটগুলি একে অপরের সাথে ঘষা খেতে খেতে কখনও কখনও একটি প্লেট অপরটির ওপরে বা নীচে চলে যায়। 

সেরা শিরোনাম

Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
West Bengal News Live Updates: 'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
Gulshan Colony: মিনি ফিরোজ, গুলশন কলোনির ত্রাস ফের পুলিশের জালে, কোথা থেকে পাকড়াও? এবার কী অভিযোগ
মিনি ফিরোজ, গুলশন কলোনির ত্রাস ফের পুলিশের জালে, কোথা থেকে পাকড়াও? এবার কী অভিযোগ
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?

ভিডিও

Debraj Chakraborty News | কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? | ABP ANANDA LIVE
TMC News |
Debraj Chakraborty News | দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ? আক্রমণে মমতা | ABP ANANDA LIVE
Tapas Roy on West Bengal Industries |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget