এক্সপ্লোর

TMC Vs BJP : 'নরখাদক ... দাঁত-হাত-পা ভেঙে গুঁড়িয়ে দেবে', বিজেপি সাংসদ-কর্মীদের লাগামছাড়া আক্রমণ তৃণমূল বিধায়কের

Malda TMC News : বিজেপিকে হুমকি দিয়ে ফের বিতর্কে জড়ালেন আব্দুর রহিম বক্সী। জারি করলেন বিজেপি সাংসদকে ঘেরাও করার ফরমান।

করুণাময় সিংহ, মালদা: বিজেপিকে নরখাদক বলে সম্বোধন করে, দাঁত-হাত-পা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন তৃণমূলের মালদা জেলা সভাপতি। হরিশ্চন্দ্রপুরে এক সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হন মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী। প্রতিবাদ সভা থেকে একের পর এক ক্ষুরধার ভাষা প্রয়োগ করে আক্রমণ শানান তিনি। 

আব্দুর রহিম বক্সী মালদা জেলার তৃণমুল সভাপতিও। তিনি বক্তব্য রাখতে গিয়ে মালদা উত্তরের বিজেপি সাংসদ ও বিজেপি নেতাদের বেনজির আক্রমণ করেন। গ্রামে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি থেকে জুতার মালা পরানোর নিদান, আগাগোড়া আক্রমণাত্মক ভাষণ দিয়ে যান তিনি। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'জেনে রাখো, তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমাদের ওই দাঁত-হাত-পা ভেঙে চুরমার করে দেবে। আগামী দিনে নরখাদকের প্রত্যেকটা দাঁত ভেঙে দেব আমরা।'  

 সারা রাজ্যেই তৃণমূল নেতারা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হচ্ছেন। মালদাতেও একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যকে বঞ্চিত করার অভিযোগ তুলে শনিবার হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে বাইক র‍্যালি ও পথসভার আয়োজন করে তৃণমূল। সেখানেই মালদা উত্তরের বিজেপি সাংসদকে নিশানা করেন মালতিপুরের বিধায়ক ও তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। 

বিজেপি সাংসদ এলাকায় এলে ব্যারিকেড তৈরির পরামর্শও দিলেন তিনি। বললেন, গ্রামে ঢুকতে বারণ করুন এবং গ্রামে ঢুকতে দেবেন না। তিনি আরও বলেন, ' আমরা দেখছি লোকসভা ভোটে এখানকার সাংসদ নতুন করে নেমে গেছেন রাস্তায়। গ্রামে গ্রামে ফুলের মালা গলায় পরছেন। কিছু মানুষকে আগে থেকেই টাকা দিয়ে দিচ্ছেন, বলছেন, তোরা ফুলের মালা তৈরি করে রাখিস আমি যখন গ্রামে ঢুকবো তখন পরিয়ে দিবি। '  

প্রতিক্রিয়ায়  মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, 'মানুষ ওদেরকেই ব্যারিকেড করছে। আজকে তাঁর নিজের বিধানসভা এলাকায় আমি গিয়েছিলাম। কালকে মালতিপুর হয়ে চাঁচল গেলাম। ওঁর বিধানসভা এলাকা। কোথায় লোক আটকাচ্ছে?...আমাকে আটকাচ্ছে না, ওঁকে আটকাবে'  

কখনও বিজেপি সাংসদের জিভ টেনে ছিঁড়ে ফেলার হুমকি, তো কখনও আবার বঙ্গ বিজেপিকে লাঠিপেটা করে রাজ্যছাড়া করার, এর আগেও একাধিকবার হুঁশিয়ারি শোনা গিয়েছে তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সীর গলায়। এবার লোকসভা ভোটের আগে নতুন বিতর্কে জড়ালেন শাসক-বিধায়ক।  

আরও পড়ুন :

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে SLP দায়ের করল রাজ্য, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে 

 

 

 

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget