এক্সপ্লোর

Abhijit Gangopadhyay : 'মাথায় বন্দুক ঠেকালেও থামব না' থেকে ‘ঢাকি সমেত বিসর্জনের’ হুঁশিয়ারি! দুর্নীতি মামলায় আর কী কী বলেছেন বিচারক গঙ্গোপাধ্যায়?

একটি মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন,'দিদি একা সামলাতে পারছেন না। চারপাশে এত দুর্বৃত্ত থাকলে সামলাবেনই বা কি করে? '

কলকাতা : কখনও দুর্নীতির ‘মাথা’ খুঁজতে বলা! কখনও ‘ধেড়ে ইঁদুর বেরোনো’র ভবিষ্যদ্বাণী! কখনও আবার ‘ঢাকি সমেত বিসর্জনের’ হুঁশিয়ারি!  নিয়োগ দুর্নীতি মামলায়, বিভিন্ন সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ( Abhijit Gangopadhyay )  পর্যবেক্ষণ নতুন নতুন মাত্রা যোগ করেছে। যেমন, চলতি বছরের ফেব্রুয়ারিতে নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন,'দিদি একা সামলাতে পারছেন না। চারপাশে এত দুর্বৃত্ত থাকলে সামলাবেনই বা কি করে? '

' দুর্নীতির সমুদ্রে আমি হাবুডুবু খাচ্ছি ' 

২৯ মার্চ, কলকাতা হাইকোর্টে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর ভূমিকায় কার্যত অসন্তোষ প্রকাশ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেছিলেন, ' দুর্নীতির সমুদ্রে আমি হাবুডুবু খাচ্ছি ' 
 
গত বছরের ডিসেম্বরে, প্রাথমিক শিক্ষা পর্ষদকে হুঁশিয়ারি দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ' প্রয়োজন হলে ২০১৬ সালের মোট ৪২ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিল করে দেব! বিসর্জন দিয়ে দেব ঢাকি সমেত। '

এর আগে গত বছরের ২৩ নভেম্বর, অযোগ্যদের পুনর্বহাল সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ' কার নির্দেশে অবৈধদের শূন্যপদে চাকরি দেওয়ার জন্য আদালতে আবেদন করল কমিশন? তা তদন্ত করে দেখবে CBI। এই আবেদনগুলির উৎস খুঁজে বের করবে CBI। কার মস্তিষ্কপ্রসূত? CBI-কে তাও খুঁজে বের করতে হবে। ' 
 
' মাথায় বন্দুক ঠেকালেও থামব না।'

এরপর গত পয়লা ডিসেম্বর, নবম-দশমে অবৈধভাবে সুপারিশপত্র প্রাপকদের তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া পর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিশনকে বলেছিলেন, নির্ভয়ে কাজ করুন। অনেক ধেড়ে ইঁদুর বেরোবে। তাঁর এজলাসের বাইরে হৈ হট্টগোল নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, 'আমি দুর্নীতি দেখলে রুখে দাঁড়াবই। মাথায় বন্দুক ঠেকালেও থামব না।' 

মুর্শিদাবাদের এক শিক্ষকের চাকরি বাতিল করে, জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। সেই মামলায় গত বছরের অগাস্টে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য হয়ে দাঁড়িয়েছে যেখানে টাকা না দিলে চাকরি মেলে না। গত বছরের ৩ নভেম্বর, নিয়োগ-দুর্নীতি প্রসঙ্গেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, নিয়োগ দুর্নীতিতে আসল অপরাধী কে সবাই জানে। আমার জীবদ্দশায় তারা ধরা পড়বে বলে তো মনে হয় না।

' সিবিআই ম্যাজিক দেখাতে পারে '

৭ নভেম্বর, নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি বলেছিলেন, ' সিবিআই ম্যাজিক দেখাতে পারে। আশা করব, তারা তা দেখাবে। '  এরপর গত মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেছিলেন, ' যে লড়াই শুরু হয়েছে , সে লড়াই চলবে। বিভিন্নভাবে লড়াই চলবে। আমি তো চিরকাল এখানে থাকবো না, কিন্তু লড়াই চলবে। '

শেষ অবধি তাঁর এজলাস থেকে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত ২টি মামলা সরানো হল। কিন্তু, আইনজ্ঞদের ব্য়াখ্য়া, বাকি মামলাগুলি আগের মতোই শুনবেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।


সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget