এক্সপ্লোর

Abhishek Banerjee: তৃণমূল ভবনে আজ দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

TMC Meeting: সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা হবে। বিকেল ৫টায় তৃণমূল ভবনে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকা হয়েছে।

আশাবুল হোসেন, কলকাতা: তৃণমূল ভবনে  (TMC Bhavan) আজ দলের শৃঙ্খলারক্ষা কমিটির (Disciplinary Committee) বৈঠক। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা হবে। বিকেল ৫টায় তৃণমূল ভবনে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডেকেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

আজ বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ বিকেল পাঁচটায় জরুরি ভিত্তিতে তৃণমূল ভবনে বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দলের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা ছাড়াও প্রথম সারির বেশ কিছু নেতা নেত্রী থাকবেন বলে খবর। পাশাপাশি কুণাল ঘোষকেও আজকের বৈঠকে ডাকা হয়েছে।

সূত্র মারফত খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে আজকেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারে দল। 

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে বহিষ্কারের দাবিতে করা ট্যুইট সরালেন কুণাল ঘোষ (Kunal Ghosh New Tweet)। আগের ট্যুইট মুছে নতুন ট্যুইট করেন তিনি। কী লিখলেন সেখানে? 'আগের ট্যুইটে ব্যক্তিগত মতামত ব্যক্ত করেছিলাম। দল এখন গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে। বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছেন। আমাকেও বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে।’ ট্যুইট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। 

আরও পড়ুন: Mithun Chakraborty:“কে বলতে পারে এখানেও তেমনটা হবে না!’’ উদ্ধব সরকারের পতন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মিঠুনের

পার্থ-অর্পিতাকে জিজ্ঞাসাবাদ

সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) গতকালের জেরায় অর্পিতা বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। বেশ কিছুটা বিধ্বস্ত দেখাচ্ছে তাঁকে। জেরা চলাকালীন অর্পিতা বারদুয়েক কেঁদেওছেন বলে ইডি সূত্রে দাবি। সূত্রের খবর, কাল রাতে পার্থ, অর্পিতা দু’জনেই ভাত, রুটি, মুসুর ডাল ও বেগুনের তরকারি খেয়েছেন। দীর্ঘ জেরাপর্বে পার্থ খেয়েছেন ক্রিম ক্র্যাকার বিস্কুট আর গ্রিন টি। ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েওছেন। খবর ইডি সূত্রে।

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget