এক্সপ্লোর

Abhishek Banerjee: ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে সিআইডি- র টিম

Abhishek Banerjee: ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে সিআইডি- র টিম

আবির দত্ত, কলকাতা : বিধায়কদেরও সই জালিয়াতি মামলায় ফের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID- র টিম। এর আগে ২ বার সিআইডি- র তরফে তলবে করা হয়েছে অভিষেককে। কিন্তু ভবানীভবনে তলবের পরেও হাজিরা দেননি তিনি। সিআইডি- র ২ বার তলবেও গরহাজির, ফের অভিষেকের বাড়িতে CID- র টিম। ৭-৮ জন অফিসার গিয়েছেন বলে জানা যাচ্ছে। রয়েছে মহিলা অফিসাররাও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোঁজ করেন সিআইডি আধিকারিকরা। কথা হয় গেটে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে। করা হয়েছে ভিডিওগ্রাফিও। 

এর আগে সিআইডি- র তরফে ২টো নোটিস পাঠানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ ৮ জুন ভবানীভবনে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। যদিও শনিবার থেকেই দিল্লিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোটের বৈঠকে যোগ দিয়েছেন তিনি, তা সামনে এসেছে। সিআইডি আধিকারিকদের সঙ্গে গেতে থাকা ২ নিরাপত্তারক্ষী কথা বলেন। তাঁরা ফোন করেও জানিয়েছেন যে সিআইডি অফিসাররা এসেছেন। হাতে ফাইল রয়েছে সিআইডি আধিকারিকদের। প্রথমে ১ জুন, তারপর ৮ জুন ভবানীভবনে তলব করা হয়। 

জালে জাহাঙ্গির, ফলতায় 'পুষ্পা'- র পার্টি অফিস, বাড়ি-গাড়িতে 'ভাঙচুর', মিলল ত্রাণের ত্রিপল-কম্বল

আজ হাতে নথি নিয়ে অভিষেকের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। বাড়ির কারওর সঙ্গে সিআইডি আধিকারিকদের কথা হয়নি এবং কোনও নথিও স্থানান্তর করা হয়নি। ৮ জন সিআইডি আধিকারিকদের মধ্যে একজন ভিডিওগ্রাফি করছেন। বাড়ির বাইরে রয়েছে পুলিশ পোস্টিং। বাড়ির গেট বন্ধ। সিআইডি অফিসাররা অপেক্ষা করছেন বাড়ির বাইরে। তাঁরা এসে জানতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে আছেন কিনা। নতুন করে কোনও নোটিস সিআইডি টিম দেয় কিনা সেটাই এখন দেখার। এমনিতেও এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের থেকে সময় চেয়েছিলেন এই মর্মে যে আগামী ১০ জুন এই বিষয়ক মামলার শুনানি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তাঁর বাড়ির কোনও সদস্যের সঙ্গে নিরাপত্তারক্ষীদের মাধ্যমে কোনও যোগাযোগ হয় কিনা সেটাই দেখার। 

বিধানসভার সই জালিয়াতিকাণ্ডে, আজ ভবানীভবনে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে হাজির হতে নির্দেশ দিয়েছে CID। কিন্তু শনিবারই দিল্লি গেছেন অভিষেক। এর আগে গত সোমবার, অর্থাৎ, পয়লা জুন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে হাজির হতে বলা হয়েছিল। তবে সোনারপুরের ঘটনা উল্লেখ করে ও অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিন সময় চেয়ে CID-কে চিঠি দেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এর মধ্য়েই ফের একটি নোটিস দিতে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছে যায় CID. CID সূত্রে খবর, আজ দুপুর ১২টায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ভবানীভবনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছিল। 

সেরা শিরোনাম

Narendra Modi: 'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক

ভিডিও

PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget