এক্সপ্লোর

Debraj Arrested: গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ! তাঁকে নিয়ে এবার কী কী পদক্ষেপ? স্ত্রী অদিতির বিরুদ্ধেই বা কী অভিযোগ?

Debraj Chakraborty Arrested: সূত্রের খবর, আগামীকাল বারাসাত আদালতে দেবরাজকে পেশ করে, তাঁকে পুলিশি হেফাজতে চাইবে পুলিশ।

কলকাতা: জামিনের আবেদন করেছিলেন, তবে তা মঞ্জুর হয়নি। তোলাবাজি-সহ একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে গ্রেফতার, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty) গ্রেফতার। রাজ্য পুলিশের STF-এর হাতে গ্রেফতার প্রাক্তন মেয়র পারিষদ। প্রাথমিক নিয়োগে দুর্নীতি, দেবরাজকে জিজ্ঞাসাবাদ করেছিল CBI। প্রোমোটারের উপরে হামলাতেও নাম জড়িয়েছিল দেবরাজের। সূত্রের খবর, তাঁকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে বাগুইআটি থানায়। আজ রাতে তাঁকে থানাতেই রাখা হবে। আগামীকাল তাঁকে পেশ করা হবে আদালতে।

গ্রেফতারির পরে, দেবরাজকে নিয়ে কী কী পদক্ষেপ?

সূত্রের খবর, আগামীকাল বারাসাত আদালতে দেবরাজকে পেশ করে, তাঁকে পুলিশি হেফাজতে চাইবে পুলিশ। ৫ বছরে কীভাবে হিসাব-বহির্ভূতভাবে বেড়ে গিয়েছে সম্পত্তি, কেন এক হিসেবে গড়মিল.. এই সমস্ত বিষয় দেবরাজকে হেফাজতে নিয়ে তদন্ত করতে পারে পুলিশ। জোর-জবরদস্তি করে জমি কেনাবেচা, তোলাবাজি, হুমকি, কালো টাকা সাদা করতে সম্পত্তির আসল দাম কম দেখানো, সম্পত্তি লুকোনো এবং 'ডি সি গ্লোবাল' নামে একটি সংস্থার আড়ালে কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেন। এমন গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে।

গুরুতর অভিযোগ অদিতি মুন্সীর নামেও!

দেবরাজ চক্রবর্তীর স্ত্রী, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির নির্বাচনী হলফনামায় তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য় দেওয়ার মতো গুরুতর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। সম্প্রতি গ্রেফতারি এড়াতে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে গেছিলেন দেবরাজ চক্রবর্তী। এবং তাঁর স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। শিশু সন্তানের কারণে অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর করলেও দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদনে সাড়া দেয়নি আদালত। সওয়াল-জবাব পর্বে রাজ্য় সরকারের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার প্রশ্ন তোলেন, শেষ ৫ বছরে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির আয় ১ কোটি টাকা।  আর গাড়ি কিনছেন ৬০ থেকে ৭০ লাখের! এটা কীভাবে সম্ভব? 

২০১৫ সালের পুরভোটে কংগ্রেসের টিকিটে জিতে বিধাননগর পুরসভার কাউন্সিলর হন দেবরাজ। কিন্তু, তার ৬ মাসের মধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল দেবরাজ চক্রবর্তীর। পালাবদলের পর তাঁর বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ সামনে আসে।
এবার রাজ্য় পুলিশের STF-এর হাতে গ্রেফতার হলেন সেই দেবরাজ চক্রবর্তী।

আরও পড়ুন: Debraj Chakraborty: পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Advertisement

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget