এক্সপ্লোর

Purulia News:বাঁকুড়ার পর পুরুলিয়া, অভিষেকের কনভয় দেখে ফের বিক্ষোভ কুড়মিদের

Abhishek Banerjee:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় দেখে ফের বিক্ষোভ দেখালেন কুড়়মিরা।তিনি যে রাস্তা দিয়ে মানবাজার থেকে বান্দোয়ান গিয়েছিলেন, সেই রাস্তার ধারে বিক্ষোভ দেখান কুড়মি আন্দোলনকারীরা।

পুরুলিয়া: বাঁকুড়ার পর পুরুলিয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় দেখে ফের বিক্ষোভ দেখালেন কুড়়মিরা। এদিন তিনি যে রাস্তা দিয়ে পুরুলিয়ার মানবাজার থেকে বান্দোয়ান গিয়েছিলেন, সেই রাস্তার ধারে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান কুড়মি আন্দোলনকারীরা।

কী হল?
এদিন যাতে কুড়মি আন্দোলনকারীরা অভিষেকের রাস্তা না আটকান, সে জন্য আগে থেকেই ব্যারিকেড করেছিল পুলিশ। গত মঙ্গলবার বাঁকুড়ায় কুড়মি আন্দোলনকারীদের সঙ্গে বারবার গাড়ি থামিয়ে কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অবশ্য তা হয়নি। দিনদুয়েক আগে সিমলাপাল থেকে খাতড়া ঢোকার আগে কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের দাবিদাওয়ায় অবিলম্বে সিলমোহর দিতে হবে, এই দাবিতে বিক্ষোভ শুরু হয়। গাড়ি দাঁড় করিয়ে সেই অভিযোগ শোনেন অভিষেক। তার আগে আরও একবার কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েছিল অভিষেকের গাড়ি। গাড়ির কাচ নামিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। এর আগে সিমলাপালে (নিজস্ব দাবি-দাওয়া নিয়ে অভিষেকের সঙ্গে দেখা করতে যান কুড়মিরা। কিন্তু তিনি চলে যাওয়ায় সেখানে বিক্ষোভ হয়। 

এদিন কী বললেন অভিষেক:
এদিন অভিষেক বলেন, 'বাংলার টাকা আটকে রেখেছেন নরেন্দ্র মোদি। বিজেপি ভোটে হোঁচট খেয়েছে বলে, বাংলার টাকা আটকে রেখেছে। মোদিকে চিঠি লিখে বলুন- আমার অধিকারের টাকা, আমাকে দিতে হবে।' টাকা জোগাড় করতে দিল্লির বুকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সামনেই পঞ্চায়েত ভোট, আগামী বছর লোকসভা ভোট। সেই ভোটের প্রসঙ্গ তুলেই অভিষেকের বার্তা, 'প্রধানমন্ত্রীর হাতে রিমোট থাকলে, আপনার হাতে ইভিএমের বোতাম আছে। অনেক হয়েছে নোটবন্দি, আর নোট বাতিল নয়, এবার প্রধানমন্ত্রীকে বাতিল করতে হবে।'

বিজেপির কটাক্ষ:
অভিষেকের বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'এই টাকা মানুষের টাকা, দিল্লির টাকা নয়, কেন্দ্রের টাকা নয়। মানুষের টাকা মানুষের কাছে ফিরে আসার পথে সবচেয়ে বড় অন্তরায় তৃণমূল। এই কোভিডোত্তর কালে যে মানুষটার দিকে সারা পৃথিবীর নানা দেশ তাকিয়ে আছে তিনি নরেন্দ্র মোদি।'

প্রায় মাসখানেকের কাছাকাছি সময় ধরে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি চলছে। এর আগে বাঁকুড়ায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সিমলাপাল (Simlapal) থেকে খাতড়া ঢোকার আগে কুড়মিদের (Kurmi) বিক্ষোভের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁদের দাবিগুলিকে অবিলম্বে মান্যতা দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখানো হয়েছিল। বিক্ষোভের সামনে পড়ে গাড়ি দাঁড় করিয়ে অভিযোগ শোনেন অভিষেক। পথে এর আগে আরও একবার কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েছিল অভিষেকের গাড়ি। গাড়ির কাচ নামিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছিলেন অভিষেক। কুড়মি আন্দোলন নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত জঙ্গলমহল। কয়েকদিন আগে দিলীপ ঘোষের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়েছিলেন কুড়মি আন্দোলনের কিছু নেতা। তারপরেই খড়্গপুরে দিলীপ ঘোষ যে বাড়িতে থাকেন সেখানে হামলা চালান কুড়মিদের একাংশ। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না দিলীপ ঘোষ।

আরও পড়ুন:কাজের জায়গায় সুখবর পেতে পারেন কারা ? কেমন যাবে আজকের দিন ?

 

 

সেরা শিরোনাম

Weather Update: ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Weather Forecast: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা, কবে ফিরবে শুষ্ক আবহাওয়া?
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা, কবে ফিরবে শুষ্ক আবহাওয়া?
Train Accident: কাজ করছিল না ব্রেক, লাল সিগন্যাল দেখেও থামানো যায়নি ট্রেন! প্রকাশ্যে দুর্ঘটনার মুহূর্তের ফুটেজ
কাজ করছিল না ব্রেক, লাল সিগন্যাল দেখেও থামানো যায়নি ট্রেন! প্রকাশ্যে দুর্ঘটনার মুহূর্তের ফুটেজ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget