এক্সপ্লোর

Abhishek Banerjee Updates: 'কাগজে মুড়ে টাকা নেওয়া দেখতে পায় না ইডি', কয়লাকাণ্ডে দিল্লি যাওয়ার আগে মন্তব্য অভিষেকের

Abhishek Banerjee Updates: কয়লাপাচারকাণ্ডে সম্প্রতি ফের সস্ত্রীক অভিষেককে দিল্লিতে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate/ED)।

কলকাতা: কয়লাকাণ্ডে (Coal Scam Case) ফের তলব করা হয়েছে তাঁকে। তার জন্য দিল্লি রওনা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর দিল্লি রওনা দেওয়ার আগে তদন্তে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে গেলেন তিনি। অভিষেকের কথায়, “আমার বিরুদ্ধে ১০ পয়সার দুর্নীতিও প্রমাণ করতে পারবে না। অথচ প্রকাশ্যে কাগজে মুড়িয়ে নির্লজ্জ ভাবে টাকা নিতে দেখা গিয়েছে যাঁদের, তাঁদের ইডি-সিবিআই ডাকে না। সে ক্ষেত্রে চোখে ছানি পড়ে যাচ্ছে।”

এ প্রসঙ্গে সারদা এবং নারদকাণ্ডের প্রসঙ্গও টেনে আনেন অভিষেক। জানান,  সারদাকর্তা সুদীপ্ত সেন খোদ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। তাতে একাধিক ব্যক্তির নাম তুলে ধরেছিলেন তিনি। তা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি। তিমনি বিজেপি বিরোধী দল করেন বলেই বেছে বেছে তাঁকে নিশানা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন অভিষেক।

কয়লাপাচারকাণ্ডে সম্প্রতি ফের সস্ত্রীক অভিষেককে দিল্লিতে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate/ED)। সেই মতো রবিবার দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি। বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তা নিয়ে ক্ষোভ উগরে দেন।  বলেন, “বাংলায় হেরে বিজেপি-র গাত্রদাহ হচ্ছে। আমরাও এর শেষ দেখে ছাড়ব। কলকাতায় ইডি-র দফতর রয়েছে। এখানে কেন ডাকছে না? চার দিন আগে আমার চোখে অস্ত্রোপচার হয়েছে। তা নিয়েই দিল্লি ছুটতে হচ্ছে। আমরা মাথা উঁচু করে বাঁচতে জানি। এর শেষ দেখে ছাড়ব।”

আরও পড়ুন: Sukanta Majumdar: রানাঘাটে বিজেপি সাংসদের ওপর হামলা প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ সুকান্তর । Bangla News

প্রয়োজনে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়ে দেন অভিষেক। তাঁর সাফ বক্তব্য, “উচ্চ আদালতে যাওয়ার রাস্তা খোলা রয়েছে। আমি সুপ্রিম কোর্টে যাব। এ সব করে আমাদের মাথা নত করানো যাবে না। মাথানত যদি করতেই হয়, তাহলে মানুষের সামনে করব, বিজেপি-র সামনে নয়। তদন্তকারী সংস্থাগুলিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে বিজেপি। বাংলায় হার সহ্য হচ্ছে না ওদের।”

কয়লাকাণ্ডে অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সোম-মঙ্গলবার নাগাদ হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল ইডি। তার এক দিন আগেই যদিও দিল্লি রওনা দিলেন অভিষেক। এর আগেও তাঁদের দফায় দফায় তলব করা হয়। তার বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন দম্পতি। দিল্লির পরিবর্তে কলকাতায় জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়েছিলেন। সম্প্রতি ফের দিল্লিতে তলব করায় ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। এ ভাবে তৃণমূলকে রোখা যাবে না বলে জানিয়ে দেন তিনি।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : “৩৪ বছরের নাস্তিক কমিউনিস্ট, ১৫ বছরের জামাত তৃণমূল, দুটোকেই দূরে সরিয়ে রাখার কাজ করব”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
“৩৪ বছরের নাস্তিক কমিউনিস্ট, ১৫ বছরের জামাত তৃণমূল, দুটোকেই দূরে সরিয়ে রাখার কাজ করব”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
West Bengal News Live Updates: সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
Baranagar Incident: আপনার মেয়ে কি খুব গেম খেলতেন ? এবিপি আনন্দ-র মুখোমুখি মৃতার বাবা, বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য..
আপনার মেয়ে কি খুব গেম খেলতেন ? এবিপি আনন্দ-র মুখোমুখি মৃতার বাবা, বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য..
Trinamool Shahid Bedi: ভেঙে দেওয়া হল তৃণমূলের শহিদ বেদি, 'কী দেখাতে চাইছে বিজেপির সরকার?', আক্রমণে বৈশ্বানর চট্টোপাধ্যায় 
ভেঙে দেওয়া হল তৃণমূলের শহিদ বেদি, 'কী দেখাতে চাইছে বিজেপির সরকার?', আক্রমণে বৈশ্বানর চট্টোপাধ্যায় 

ভিডিও

Abhishek Banerjee Kalighat House: অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে অস্থায়ী কাঠামো ভেঙে সরানো হল
Dilip on Abhishek:
Abhishek Banerjee: অভিষেকের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার, কেটে বাদ অভিষেকের বাড়ির গেট
Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget