এক্সপ্লোর

Abhishek Banerjee : 'ইডির দায়ের করা ইসিআইআরের ভিত্তিতে কোনও কড়া পদক্ষেপ নয়', হাইকোর্টে রক্ষাকবচ পেলেন অভিষেক

Abhishek Banerjee Case : ইডির দায়ের করা ইসিআইআরের ভিত্তিতে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের

সৌভিক মজুমদার, কলকাতা : কলকাতা হাইকোর্টে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) । ইডির ( ED ) দায়ের করা ইসিআইআরের ( ECIR )  ভিত্তিতে কোনও কড়া পদক্ষেপ নয়। নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। তবে ইডির দায়ের করা ইসিআইআর খারিজের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আবেদনে সাড়া দিল না আদালত।

এই মুহূর্তে ইসিআইআর খারিজ নয়, জানাল আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দায়ের করা ইসিআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই মামলার রায় দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।  

এদিন মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে রাখেন বিচারপতি। তিনি বলেন, এখনও পর্যন্ত ইডি যা যা অভিযোগ করেছে, তার উপযুক্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করতে পেরেছে খুবই কম। ইডি মৌখিক ভাবে যা যা দাবি করে এসেছে, তার কোনও প্রামাণ্য নথি ইডি দিতে পারেনি। একমাত্র সুজয় কৃষ্ণ ভদ্রর বয়ান ছাড়া আর কোনও তথ্যপ্রমাণ ছাড়া তেমন কোনও প্রমাণ দিতে পারেনি ইডি। তাছাড়া সেই প্রমাণও কতটা গ্রহণযোগ্য তা নিয়েও কিছু সংশয় আছে। তাই এই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে এই মুহূর্তে কোনও পদক্ষেপ নিতে পারবে না ইডি। 

গত কয়েকদিন ধরে এই সংক্রান্ত মামলার শুনানি চলছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। শুনানি শেষে শুক্রবার বিচারপতি জানান,  ইডির ( ED ) দায়ের করা ইসিআইআরের ( ECIR )  ভিত্তিতে এখন কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।

ইতিমধ্যেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গত ১২ সেপ্টেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে দাবি তাঁর কাছে তখন জানতে চাওয়া হয়,  লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে বর্তমানে আপনার সম্পর্ক কী?  আপনার কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের দায়িত্ব থেকে অব্য়াহতি নেওয়ার কোনও নথি রয়েছে?  লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস থেকেই এস ডি কনসালটেন্সির কাজকর্ম পরিচালনা এবং পরিবর্তে মোটা টাকা লিপস অ্যান্ড বাউন্ডসের অ্য়াকাউন্টে ঢোকার অভিযোগ উঠেছে। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবিষয়ে কী জানেন, তাও জানতে চাওয়া হয়?  তাপস মণ্ডল জানিয়েছেন, কুন্তল ঘোষের কাছ থেকে তিনি জানতে পেরেছেন,  মানিক ভট্টাচার্যের অফিসে সুজয়কৃষ্ণ ভদ্র আপনার বার্তা নিয়ে যেতেন। এ বিষয়ে আপনি কী বলবেন?  

যদিও ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, সময় নষ্ট অশ্বডিম্ব প্রসব হয়েছে !   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget