এক্সপ্লোর

BJP: অভিষেকের বাড়ির দিকে বিজেপির একাধিক মিছিল, ভবানীপুরে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ

BJP Protest Rally: যদুবাবুর বাজার থেকে হাজরা পর্যন্ত মিছিলের কর্মসূচি ছিল বিজেপির। মিছিল শুরুর আগেই গ্রেফতার

ঝিলম করঞ্জাই এবং আবীর দত্ত, কলকাতা: নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) বাড়ি ঘেরাও অভিযানের পাল্টা এবার অভিষেকের (Abhishek Banerjee) বাড়ি ঘেরাও। ভবানীপুর (Bhowanipur) থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ (Central Avenue), বিজেপির একাধিক মিছিল শুরু হয়েছে ইতিমধ্যেই। রাজপথে চলছে বিক্ষোভ। বিজেপির কর্মসূচি ঘিরে মঙ্গলবার দুপুরে দফায় দফায় উত্তেজনা ছড়াল।

এদিকে, এই মিছিলকে কেন্দ্র করে ভবানীপুরে চলছে বিজেপির কর্মী-সমর্থকদের বিক্ষোভ। মিছিলে আসা কর্মীদের গ্রেফতার করল পুলিশ। যদুবাবুর বাজার থেকে হাজরা পর্যন্ত মিছিলের কর্মসূচি ছিল বিজেপির। মিছিল শুরুর আগেই গ্রেফতার করা হল তাদের।                                

যদুবাবুর বাজার থেকে হাজরা পর্যন্ত মিছিল করা হয়। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল বিজেপির নেতা-কর্মীদের। কিন্তু মিছিল শুরুর আগেই গ্রেফতার করা হয় তাঁদের। সল্টলেক-জাপানিগেট রুটের একটি বাসে করে যদুবাবুর বাজারে আসেন বিজেপির নেতা-কর্মীরা। বাসের সামনে লাগানো ছিল বিজেপির পতাকা ও ফ্লেক্স। বাসটি যদুবাবুর বাজারের সামনে আসতেই বাসে থাকা বিজেপির কর্মীদের গ্রেফতার করে পুলিশ। বাস থেকে নামিয়ে তোলা হয় প্রিজন ভ্যানে।                                                        

আরও পড়ুন, 'সরকারি কর্মীরাও ভাল বন্ধু, ওঁরা ভাল থাকলে আমরাও ভাল থাকব', ডিএ কাণ্ডের মাঝেই বার্তা মমতার

কোচবিহারে বিএসএফের গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে অমিত শা-র ডেপুটি নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল। প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি ছিল। পাল্টা, এর প্রতিবাদে মঙ্গলবার পথে নামল বিজেপি।
'ঘেরাওয়ের রাজনীতি বন্ধ হোক, করলে ঘেরাও পাল্টা হবে ঘেরাও'...এই স্লোগান তুলে রাজ্য দফতর থেকে মিছিল করলেন, বিজেপির নেতা-কর্মীরা।

বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ বলেন, 'যে ভাবে নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করা হয়েছে, অভিষেকের ইন্ধনে, তার প্রতিবাদ করতে রাস্তায় নেমেছি। অভিষেক যদি মনে করে,এভাবে বিজেপির নেতাদের বাড়ি ঘেরাও করবে, আমাদেরও সে পথে যেতে হবে।'                                                    

সেরা শিরোনাম

Swapan Dasgupta: তোলাবাজি এখনও চলছে, আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর
তোলাবাজি এখনও চলছে, আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Dilip Ghosh:
"পার্টির কেউ যুক্ত থাকলে..", তোলাবাজি বন্ধে কড়া হুঁশিয়ারি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
Cyclone Alert: ফের দুর্যোগ! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', সতর্ক করে দিল আবহাওয়া দফতর
ফের দুর্যোগ! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', সতর্ক করে দিল আবহাওয়া দফতর

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget