এক্সপ্লোর

Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

Post Office Schemes Vs Bank FD Rates : এখানে প্রায়শই ওঠে একটা প্রশ্ন। এই দুইয়ের মধ্যে কোথায় বিনিয়োগ করলে পাবেন বেশি রিটার্ন। সঙ্গে আর কী কী বিষয় বিবেচনা করা উচিত আপনার।

Post Office Schemes Vs Bank FD Rates : আপনিও যদি শেয়ার বাজারে আর্থিক রিটার্নের ঝুঁকি না নিতে চান, তাহলে রয়েছে বিকল্প রাস্তা। সেই ক্ষেত্রে পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় ছাড়াও ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট হতে পারে দারুণ অপশন। এখানে প্রায়শই ওঠে একটা প্রশ্ন। এই দুইয়ের মধ্যে কোথায় বিনিয়োগ করলে পাবেন বেশি রিটার্ন। সঙ্গে আর কী কী বিষয় বিবেচনা করা উচিত আপনার।

পোস্ট অফিসে কী সুবিধা পাবেন
সম্প্রতি অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয়ে সুদের হার ঘোষণা করেছে সরকার। যেখানে পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনা ও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম আপনাকে দিচ্ছে ৮.২ শতাংশ। যদিও এই দুই স্কিমে রয়েছে অনেক শর্তাবলী।

কোন স্কিমে কত সুদ ?
পোস্ট অফিসের সরকারি স্কিমে এ ছাড়াও রয়েছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)। এখানে আপনি পাবেন ৭.৭ শতাংশ ইন্টারেস্ট রেট। পাশাপাশি ৫ বছরের টাইম ডিপোজিট ও কিষাণ বিকাশ পত্র দিচ্ছে ৭.৫ শতাংশ সুদ। এ ছাড়াও রয়েছে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম, যেখানে দিচ্ছে ৭.৪ শতাংশ ইন্টারেস্ট রেট। তবে এরই মধ্য়ে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি পাবেন ৭.১ শতাংশ সুদ।

কবে সুদের টাকা পাওয়া যায়
পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে সুদের তারতম্য়ের মতো সুদ দেওয়ার সময়ও ভিন্ন। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ দেওয়া হয়। পাশাপাশি MIS-এ মাসিক ভিত্তিতে পাওয়া যায় ইন্টারেস্ট। অন্যদিকে পিপিএফ (PPF)-এ চক্রবৃদ্ধি হারে বার্ষিক সুদ যুক্ত হয়। এছাড়া, এনএসসি (NSC)-এর ক্ষেত্রে মেয়াদপূর্তিতে টাকা দেওয়া হয়। কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রে ১১৫ মাসের মধ্যে বিনিয়োগ করা তহবিল দ্বিগুণ হয়ে যায়।

আপনি যদি ব্যাঙ্কিং সেক্টরের দিকে তাকান, তাহলে এখানে স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলি সাধারণ গ্রাহকদের জন্য সবথেকে বেশি সুদ দিয়ে থাকে। এর মধ্য়ে সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক বার্ষিক ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে তালিকার শীর্ষে রয়েছে। পিছিয়ে নেই উজ্জীবন ও উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। ৮.১ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই দুই ব্যাঙ্ক।

প্রাইভেট ব্যাঙ্কে কত সুদ
 বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্য়ে ডিসিবি ব্যাঙ্ক নির্দিষ্ট মেয়াদের আমানতের ওপর সর্বোচ্চ ৭.৫ শতাংশ সুদ দেয়। বড় বেসরকারি ব্যাঙ্কগুলির ক্ষেত্রে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ৬.৮ শতাংশ, HDFC ও Axis Bank ৬.৬ শতাংশ ও ICICI Bank সর্বোচ্চ ৬.৫৫ শতাংশ সুদ দিয়ে থাকে।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কত সুদ পাবেন
এই ক্ষেত্রে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ৫০০ দিনের স্কিমের ওপর ৬.৮৫ শতাংশ সুদ দেয়। যেখানে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ব্যাঙ্ক ৬.৮ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। ব্যাঙ্ক অফ বরোদা ও কানারা ব্যাঙ্কের ক্ষেত্রে এই ইন্টারেস্ট রেট ৬.৭৫ শতাংশ। SBI দিচ্ছে ৬.৪৫ শতাংশ পর্যন্ত সুদ।

কোন ব্যাঙ্কে কত বেশি সুদ ?
বিনিয়োগের আগে এই বিষয়গুলি একবার দেখে নিন। আপনি যদি পাঁচ বছরের মেয়াদি আমানতে বিনিয়োগ করেন, সেই ক্ষেত্রে সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৮.২৫ শতাংশ সুদ দিয়ে সাধারণ ইনভেস্টারদের মধ্যে শীর্ষে রয়েছে, যা এনএসসি (NSC)-এর ৭.৭ শতাংশ ও পোস্ট অফিস টাইম ডিপোজিটের ৭.৫ শতাংশ হারের চেয়ে বেশি। তুলনামূলকভাবে, এইচডিএফসি ব্যাঙ্ক ও এসবিআই-এর মতো বড় ব্যাঙ্কগুলি পাঁচ বছর মেয়াদি আমানতের ওপর যথাক্রমে ৬.৬ শতাংশ ও ৬.০৫ শতাংশ সুদ দিচ্ছে।

আরও পড়ুন : ২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

RBI New Rules : ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও পাঠানো যাবে সর্বোচ্চ ৫০,০০০ টাকা, RBI পাঠাল নতুন নির্দেশিকা
ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও পাঠানো যাবে সর্বোচ্চ ৫০,০০০ টাকা, RBI পাঠাল নতুন নির্দেশিকা
BOB FD Rates : ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল ব্যাঙ্ক অফ বরোদা, এখন ৫৫৫ দিন টাকা রাখলে কত পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল ব্যাঙ্ক অফ বরোদা, এখন ৫৫৫ দিন টাকা রাখলে কত পাবেন ?
8th Pay Commission : ২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?
২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?
Financial Mistakes: চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
Advertisement

ভিডিও

CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ
Bally Halt Fire | বালি হল্ট বাস স্ট্যান্ডের নিচের বন্ধ দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget