এক্সপ্লোর

Abhishek Banerjee: 'তৃণমূল বিশুদ্ধ লোহা, যত পোড়াবে, ততই শক্তিশালী হবে', বীরভূমে হুঙ্কার অভিষেকের

Birbhum TMC:সভা থেকে বিজেপি-কংগ্রেস-সিপিএমকে একসারিতে রেখে আক্রমণ অভিষেকের।

বীরভূম: নবজোয়ার যাত্রায় বীরভূমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহম্মদবাজারের সভা থেকে তৃণমূলের কাজের খতিয়ান দিলেন তিনি। পাশাপাশি সভা থেকে বিজেপি-কংগ্রেস-সিপিএমকে একসারিতে রেখে আক্রমণ অভিষেকের।

অভিষেকের হুঁশিয়ারি:
দীর্ঘদিন ধরে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক কারণে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানোর অভিযোগ করেছে তৃণমূল। এদিনও সেই ইস্যুতেই আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এদিন তিনি বলেন, 'তৃণমূলকে ধমকে চমকে লাভ নেই। তৃণমূল- সিপিএম বা কংগ্রেস নয় যে একটু সিবিআই লাগাবে আর ভয়ে ঘরে ঢুকে যাবে। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, যত পোড়াবে, ততই শক্তিশালী হবে।' মহম্মদবাজারের সভা থেকে হুঙ্কার অভিষেকের

গত বিধানসভা নির্বাচনে জয়ের পর থেকে বীরভূমে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। কতজন স্বাস্থ্যসাথীর তালিকায় নাম তুলতে পেরেছেন। মঞ্চ থেকে তার খতিয়ান দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির তরফে প্রচার করতে এলে তৃণমূলের কাজের খতিয়ান দেখিয়ে মোকাবিলা করার ডাক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। 

বুধবার বীরভূমে তৃণমূলের নবজোয়ারের দ্বিতীয় দিন। ময়ূরেশ্বরে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহম্মদবাজারে সভাও করেন। 

মুরারইয়ের পর মহম্মদবাজার, বীরভূমে ফের অভিষেকের নিশানায় শাহ। অভিষেক বলেন, 'যতই ইডি-সিবিআই লাগান, যত ক্ষমতা আছে, প্রয়োগ করুন। অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে, তাঁর মেয়েকেও গ্রেফতার করেছে। তৃণমূলের একাধিক বিধায়ককে গ্রেফতার করেছে। ইডি বলছে, অনুব্রত মণ্ডলের মেয়ের দেড়শো গুণ সম্পত্তি বেড়েছে বলে তাঁকে গ্রেফতার করেছি। দেড়শো গুণ সম্পত্তি বৃদ্ধির জন্য যদি সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করা হয়। তাহলে অমিত শাহের ছেলে জয় শাহকে কেন গ্রেফতার করছেন না? এক বছরে ৮০ হাজার গুণ সম্পত্তি বেড়েছে জয় শাহের। বিজেপি করে বলে কি জয় শাহকে গ্রেফতার করবে না ইডি-সিবিআই? তৃণমূল করলে এক নিয়ম, আর বিজেপি করলে আরেক নিয়ম? আমরা এর শেষ দেখে ছাড়ব' মহম্মদবাজারের সভা থেকে হুঙ্কার অভিষেকের।

বিজেপি নেতা রাহুল সিনহার দাবি, 'সম্পত্তি বৃদ্ধি পাপ নয়। যদি অসাধু উপায়ে রোজগার করার টাকা না হতো। কালো টাকাকে সাদা করার চেষ্টা না হতো তাহলে সমস্যা ছিল না। কালো টাকা সাদা করার চেষ্টা অপরাধ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি ওই সম্পত্তি বৃদ্ধির তথ্য থাকে, আদালতে যাক। যাচ্ছেন না কেন?'

আরও পড়ুন: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?

 

সেরা শিরোনাম

Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের

ভিডিও

Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget