এক্সপ্লোর

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চায়ের আমন্ত্রণ দিব্যেন্দু অধিকারীর

Dibyendu Invites Abhishek: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চা খাওয়ার আমন্ত্রণ করলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। ৩ ডিসেম্বর কাঁথিতে জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা: মমতা-শুভেন্দু সৌজন্য সাক্ষাতের পর এবার অভিষেককে (Abhishek Banerjee) চায়ের আমন্ত্রণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চা খাওয়ার আমন্ত্রণ করলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। ৩ ডিসেম্বর কাঁথিতে জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari) বলেন, "অভিষেককে আমার বাড়িতে চা খেতে আসতে বলব। অভিষেক চা খেতে এলে খুশিই হব।''

ঠিক কী বললেন দিব্যেন্দু অধিকারী? 

তৃণমূল সাংসদ বলেন, "আমি দেখেছি প্রধানমন্ত্রীর সঙ্গে অধীর চৌধুরী দেখা করেছেন। আমাদের দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কখনও কখনও দেখা করেছেন। এখানে অসৌজন্যতার কিছু নেই। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অঙ্গ। বিরোধী দলেনেতা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এটা সৌজন্যতা। হাউসের মধ্যে সুস্থ আলোচনা। এভাবেই তো চলা উচিত। হই হট্টগোল করলে তো সময় নষ্ট হয়।'' এরপর সাংসদকে প্রশ্ন করা হয়, আর কয়েকদিন পরেই তো অভিষেকের সভা বাড়ির দোরগড়ায়, কিছু বলবেন? উত্তরে দিব্যেন্দু বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়েক বাড়িতে চা খেতে আসতে বলব। এলে খুশি হব।''                                                                                       

মমতা-শুভেন্দু সাক্ষাৎ: রাজ্য-রাজনীতিতে একেবারে নাটকীয়। সাম্প্রতিক ইতিহাসে সৌজন্যের অনন্য নজির। দীর্ঘদিন পরে গতকাল মুখোমুখি কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর ঘরে গেলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীকে ভাই বলে সম্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তাঁর বাবার খোঁজ নিলেন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণও জানালেন। শুক্রবার বিধানসভার প্রথমার্ধের অধিবেশন শেষ হওয়ার পরে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিজের ঘরে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী।  

দিব্যেন্দু অধিকারীর এদিনের মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "সৌজন্য সবসময় ভাল। ব্যক্তিগত কখনই ভাল নয়। ফলে যাঁরা ব্যক্তিগত আক্রমণ করে এসেছেন, তাঁরা সৌজন্য বজায় রাখলে ভাল। আমন্ত্রণ জানানো সম্পূর্ণ নিজেদের ব্যাপার।'' কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম। সিপিএম নেতা শমীক লাহিড়ি বলেন, "রাজনৈতিক পরিসরে সৌজন্য থাকবে, এটাই তো কাম্য। কিন্তু বিজেপি এবং তৃণমূল তা বজায় রাখেনি এরাজ্যে। দুটো দলই দুর্নীতি গ্রস্ত, স্বৈরাচারি, ফলে তাদের মধ্যে তো যাতায়াত থাকবে।''

আরও পড়ুন: Mithun Chakraborty: 'বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বিনিয়োগের জোয়ার,' আশ্বাস মিঠুনের

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget