এক্সপ্লোর

Abhishek Banerjee: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকই

রাজ্যসভার অধিবেশনে মুখপাত্র হলেন সুখেন্দু, লোকসভায় কাকলী ঘোষ দস্তিদার। তৃণমূলের জাতীয় মুখপাত্র করা হল সুখেন্দু, কাকলী, মহুয়া মিত্র। ডেপুটি মেয়র গসিমুল হক, অভিজিৎ ঘটক।

কলকাতা: পদ ফিরে পেলেন অভিষেক (Abhishek Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে থাকলেন অভিষেকই। অভিষেককে রেখেই জাতীয় স্তরে তৃণমূলের একাধিক কমিটি।  তৃণমূলের (TMC) সহ সভাপতি যশবন্ত সিন্‍‍হা, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য। কমিটির মধ্যে সমন্বয়ের দায়িত্বে ফিরহাদ হাকিম, কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। নীতি নির্ধারণ কমিটিতে যশবন্ত সিন্‍‍হা, অমিত মিত্র। তৃণমূলের জাতীয় মুখপাত্র করা হল সুখেন্দুশেখর রায়কে।

রাজ্যসভার অধিবেশনে মুখপাত্র হলেন সুখেন্দু, লোকসভায় কাকলী ঘোষ দস্তিদার। তৃণমূলের জাতীয় মুখপাত্র করা হল সুখেন্দু, কাকলী, মহুয়া মিত্র। ডেপুটি মেয়র গসিমুল হক, অভিজিৎ ঘটক। বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। বিধাননগরের মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি অনিতা মণ্ডল। চন্দননগরের মেয়র হচ্ছেন রাম চক্রবর্তী। আসানসোলের মেয়র হচ্ছেন বিধান উপাধ্যায়, ডেপুটি ওয়াসিমুল হক, অভিজিৎ ঘটক। 

কালীঘাটে মমতার নেতৃত্বে তৃণমূলের জাতীয় কর্মসমিতি বৈঠক শেষ। এ দিন জাতীয় কর্মসমিতির বৈঠকের আগে পরপর ৩টি আলাদা বৈঠক করেন মমতা। সূত্রের খবর, বৈঠক শুরুর কিছু আগে অভিষেকের সঙ্গে কথা বললেন মমতা। এর পরে অভিষেক, মলয় ঘটকের সঙ্গে কথা বলেন। তারপরে অভিষেক, ফিরহাদ, মলয়ের সঙ্গে কথা বলেন তৃণমূলনেত্রী। আজই জাতীয় স্তরের পদাধিকারীদের নাম ঘোষণার সম্ভাবনা ছিলই। তৃণমূলের সাংগঠনিক স্তরে আনা একাধিক রদবদলের জল্পনা ছিল।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে তৃণমূলের (TMC) অন্দরে শুরু হয় 'গৃহসংঘাত'। কেউ সুর চড়িয়েছেন সমর্থনে। কেউ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সওয়াল করেছেন। এই প্রেক্ষাপটে জল্পনা বাড়িয়েছিলেন মদন মিত্র (Madan Mitra)। তৃণমূল নেতার বক্তব্যের প্রেক্ষিতে কড়া ব্যবস্থা নিচ্ছে দল। তাঁকে শো-কজ করা হচ্ছে। শো-কজের উত্তরে সন্তুষ্ট না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে খবর মেলে তৃণমূল সূত্রে। 

এই ঘটনার পরই এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামারহাটির বিধায়ক বলেন, "‘বলছে অভিষেক পদত্যাগ করবে, অভিষেকের পাপ কী ? আমার হৃদয়ে অভিষেক, নয়নে মমতা। এক ব্যক্তি এক পদ শুনেছি। এই নীতি সবাই মেনে চলছেন। আমি অভিষেক অনুগামী নই। অভিষেক আমার ছোট ভাইয়ের মতো, কোলে নিয়ে ঘুরতাম। মমতা যদি বলেন এক ব্যক্তি সব পদ, তাই মেনে নেব’।   

এরপর তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্বর বৈঠক কালীঘাটে (Kalighat)। এই বৈঠক ডাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), ফিরহাদ হাকিম (Firhad Hakim), পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সুব্রত বক্সী। 

দলে যে পরিস্থিতি চলছে তা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর মেলে। নানা ইস্যুতে ঘাসফুল শিবিরে মতবিরোধের পরিস্থিতি তৈরি হচ্ছে। বলা হচ্ছে এই সংঘাত তৃণমূলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর। মনে করা হচ্ছে, এই বিষয়গুলি নিয়ে কাল মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে আলোচনা করেন।  

সেরা শিরোনাম

CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget