এক্সপ্লোর

Abhishek Banerjee: নজরে পঞ্চায়েত নির্বাচন, ডায়মন্ড হারবারের বাইরেও ‘এক ডাকে অভিষেক’

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগের পরিধি বাড়াতেই নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের  বাইরেও ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি শুরু করা হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও রুমা পাল, কলকাতা: ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। এ বার ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির (Ek Daake Abhishek) ডাকের সূচনা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ওই কর্মসূচির আওতায় ডায়মন্ড হারবারের হেল্পলাইন নম্বর ধূপগুড়িতেও ঘোষণা করলেন অভিষেক। কোনও সমস্যা হলে, কোনও অভিযোগ থাকলে, ওই নম্বরে ফোন করে জানানোর কথা বলেন তিনি।

পঞ্চায়েত নির্বাচনের আগে তৎপর অভিষেক

২০২১-এর বিধানসভা নির্বাচনের ‘দিদিকে বলো’ কর্মসূচি শুরু হয়েছিল। সেই ধাঁচেই ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির সূচনা ঘটল। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সরাসরি অভিযোগ জানানোর মতোই, অভিষেকের কাছেও সমস্যা-অভিযোগ জানানোর যাবে ওই নম্বরে ফোন করে। 

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগে জনসংযোগের পরিধি বাড়াতেই নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের  বাইরেও ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি শুরু করা হল বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ কোচবিহার, আলিপুরদুয়ার  এবং জলপাইগুড়ি, উত্তরের এই তিন জেলায় হেল্পলাইন নম্বর চালু করেছেন অভিষেক।

আরও পড়ুন: Abhishek Banerjee: 'দাদা-দিদির পা ধরে লাভ নেই, গ্রহণযোগ্যতার নিরিখে টিকিট', পঞ্চায়েত নির্বাচনের আগে সাফ বার্তা অভিষেকের

হেল্পলাইন নম্বর চালু করে অভিষেক বলেন, "বিদ্যুৎ ছিল না, বলেছিল। এক দিনে সমস্যা মিটিয়েছি। এই নম্বরটা আমি ডায়মন্ড হারবারের জন্য শুরু করেছিলাম। আজ এই মঞ্চ থেকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির জন্য নম্বর দিয়ে যাচ্ছি। সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। নম্বর লিখুন, ৭৮৮৭৭ ৭৮৮৭৭, সকাল ৯’টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই লাইন খোলা থাকবে। নিজের পরিচয় জানাতে না চাইলেও অসুবিধা নেই।"

সক্রিয়তা দেখাচ্ছে বিরোধীরাও

তবে বিরোধীরাও পিছিয়ে নেই। জনসংযোগ বাড়াতে সম্প্রতি সিপিএম ‘পাহাড়ায় পাবলিক’ কর্মসূচি নিয়েছে। লোকসভা নির্বাচনের আগে বিজেপির কর্মসূচি ছিল ‘হর হর মোদি, ঘর ঘর মোদি’। পঞ্চায়েত নির্বাচনের আগে মন জয়ের চেষ্টায় এখন থেকেই সব দল উঠেপড়ে লেগেছে। 

সেরা শিরোনাম

News Live: মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রায় ২ মাস ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ, কী কী বিষয়ে নিষেধাজ্ঞা জারি ?
মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রায় ২ মাস ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ, কী কী বিষয়ে নিষেধাজ্ঞা জারি ?
BNS Section 163 : মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রায় ২ মাস ১৬৩ ধারা জারি, সিদ্ধান্ত কলকাতা পুলিশের
মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রায় ২ মাস ১৬৩ ধারা জারি, সিদ্ধান্ত কলকাতা পুলিশের
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
21 July Rally : '২১ জুলাই সেদিনই শেষ হয়ে গেছিল', ধর্মতলায় তৃণমূলের সমাবেশ প্রসঙ্গে যা বললেন শমীক ভট্টাচার্য...
'২১ জুলাই সেদিনই শেষ হয়ে গেছিল', ধর্মতলায় তৃণমূলের সমাবেশ প্রসঙ্গে যা বললেন শমীক ভট্টাচার্য...

ভিডিও

Humayun Kabir: এবার কি হুমায়ুন কবীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা শুধুই সময়ের অপেক্ষা? | ABP Ananda
West Bengal Assembly: বিধানসভায় পাস হয়ে গেল OBC সংরক্ষণ সংশোধনী বিল | OBC Bill | ABP Ananda
Humayun Kabir News: বারবার বেলাগাম হুমায়ুন কবীরের বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় জোড়া FIR দায়ের
Suvendu Adhikari: 'এটাই ওর শেষ বক্তব্য,জোড়া FIR আছে',বিধানসভায় হুমায়ুনকে 'আল্টিমেটাম' মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee : DJ-মামলায় আজ ভয়েস টেস্ট, হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজই শুনানির সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget