এক্সপ্লোর

Abhishek Banerjee: ইডি দফতর থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

TMC Abhishek Banerjee: ইডি দফতর থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃণমূল সাংসদকে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি।

কলকাতা : প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারে ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেককে। সিআইডি- র তরফে তলব করা হয়েছে তাঁকে। উস্কানিমূলক মন্তব্য করেছেন অভিষেক, এই অভিযোগে মঙ্গলবার তাঁকে ভবানী ভবনে তলব করেছে সিআইডি। সই জালিয়াতি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, উস্কানিমূলক মন্তব্য়ের অভিযোগ...তিনটি মামলায় পরপর ৩ দিন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করেছে CID ও ED. রবিবার প্রায় সাড়ে ৮ ঘণ্টা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে জেরা করে CID. আর সোমবার, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে প্রায় ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল ED. 

এদিন সিজিও কমপ্লেক্স থেক বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'তারা তাদের কাজ করছে। রাজনৈতিক চাপ আছে না নেই, আমি তার মধ্যে যাব না। বিজেপি নিয়ে যত কম বলা যায় তত ভাল। আগামী দিনেও যদি আমায় ডাকে, আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকলে নিশ্চয় যাব।' 

CID-র পর এবার ED. সই জালিয়াতিকাণ্ডে CID-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর আজ সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ED-র মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় এজেন্সির তদন্তে উঠে এসেছিল লিপস অ্যান্ড বাউন্ডসের নাম। এই লিপস অ্যান্ড বাউন্ডসের আলিপুরের অফিসে অভিযান চালিয়েছিল ED। এই সংস্থার CEO অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন এই লিপস অ্যান্ড বাউন্ডসের COO সুজয়কৃষ্ণ ভদ্র। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও অতীতে জিজ্ঞাসাবাদ করেছে ED. ED সূত্রে দাবি, একটি অডিও রেকর্ডিংয়ে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর মুখে উঠে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা করার পর আরও কিছু তথ্য হাতে আসে তদন্তকারীদের। ED সূত্রে দাবি, সেই সংক্রান্ত নতুন কিছু তথ্যকে সামনে রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। 

কল্যাণের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ, লোকসভার স্পিকারকে চিঠি কাকলির 

রবিবার: সই জালিয়াতিকাণ্ডে CID-র জিজ্ঞাসাবাদ। সোমবার: প্রাথমিক 'দুর্নীতি'তে ED-র মুখোমুখি। মঙ্গলবার: উস্কানি-মামলায় CID-র তলব। আইনি প্য়াঁচে অভিষেক। পরপর ম্য়ারাথন জেরা। 'জালিয়াতি' থেকে 'দুর্নীতি' মামলায় জিজ্ঞাসাবাদ। কখনও ৮, কখনও সাড়ে ৫ ঘণ্টা জেরা। আর আজ প্রায় ১১ ঘণ্টার জিজ্ঞাসাবাদ। কখনও CID, কখনও ED, কখনও রাজ্য় এজেন্সি, কখনও কেন্দ্রীয় এজেন্সি, প্রায় প্রতিদিনই ম্য়ারাথন জেরার মুখে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ভোটে বিপর্যয়ের পর রাজনৈতিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন তো উঠেইছে। আইনি দিক থেকেও মহাবিপাকে ডায়মন্ড হারবারের তৃণমূলের সাংসদ। সই জালিয়াতি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, উস্কানিমূলক মন্তব্য়ের অভিযোগ - তিনটি মামলায় পরপর ৩ দিন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করেছে CID ও ED. ২ দিন জেরা হয়েছে। মঙ্গলবার ফের জেরা হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
Kolkata Metro : যাত্রীদের জন্য সুখবর! এবার থেকে ভোর ৬টায় মিলবে মেট্রো, কোন লাইনে ?
Kolkata Metro : যাত্রীদের জন্য সুখবর! এবার থেকে ভোর ৬টায় মিলবে মেট্রো, কোন লাইনে ?
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
TMC News : ২১ জুলাই পালন নিয়ে 'কালীঘাট-তৃণমূল'-এর বিরুদ্ধে পুলিশের FIR
TMC News : ২১ জুলাই পালন নিয়ে 'কালীঘাট-তৃণমূল'-এর বিরুদ্ধে পুলিশের FIR
Advertisement

ভিডিও

Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget