এক্সপ্লোর

Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায়, কী আলোচনা হল?

আগামী ৩০ নভেম্বর শুরু সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে ও পশ্চিমবঙ্গে পুরভোট নিয়ে আলোচনার আবহে এই সাক্ষাৎ বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবেই মনে করছে রাজনৈতিক মহল। 

আগামী ৩০ নভেম্বর শুরু সংসদের বিশেষ অধিবেশন। এরই মধ্যে সোমবার থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ২০ জন NCPI সাংসদকে দিল্লিতে থাকতে বলা হয়েছে বলে খবর সূত্রের। তার ঠিক আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক সারলেন NCPI সাংসদ শতাব্দী রায় । সূত্রের খবর, আগামী  সোমবারই  NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । কিন্তু তার আগেই তাঁর সঙ্গে আলাদা করে বৈঠক করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ।   

সোমবারই দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ওইদিনই NCPI সাংসদদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারতে পারেন তিনি । এছাড়া এনসিপিআই সূত্রেও খবর, সোমবার দিল্লিতে NCPI নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন  পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী। তবে বৈঠকের অ্যাজেন্ডা এখনও স্পষ্ট নয়। 

দিল্লিতে NDA-র সঙ্গেই রয়েছে NCPI । তবে এরাজ্য়ের পুরভোটে বিজেপি তাদের হাত ধরবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। এর মধ্য়ে পঞ্চায়েত স্তরে তৃণমূলকে ভাঙিয়েই চলছে NCPI । বীরভূমের টানা চার বারের সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে বৈঠক এই কারণেই , নাকি অন্য কিছু তা জানা যায়নি। তবে আগামী ৩০ নভেম্বর শুরু সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে ও পশ্চিমবঙ্গে পুরভোট নিয়ে আলোচনার আবহে এই সাক্ষাৎ বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবেই মনে করছে রাজনৈতিক মহল। 

শতাব্দী রায়ের সঙ্গে কী বিষয়ে আলোচনা হল, এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,শতাব্দীর লোকসভা এলাকায় একটি কাজ রয়েছে। সেই নিয়েই মূলত কথা হয়েছে তাঁদের।  শতাব্দীই দেখা করতে চেয়েছিলেন ।  মুখ্যমন্ত্রী সময় দিয়েছিলেন। কথা হয়েছে তাই নিয়ে । সেই সঙ্গে মুখ্যমন্ত্রীকে তিনি জানিয়েছেন, 'আমরা মহিলা সংরক্ষণ বিলের পাশে রয়েছি।' 

গত বুধবার নিতিন গড়কড়ীর সভায় উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদও। শতাব্দী রায় তখনও জানিয়েছিলেন , বহুবার নিতিনজির সঙ্গে দেখা করেছিলেন। প্রত্যেকবার উতি বলেছিলেন , 'আমি টাকা দিতে রাজি আছি। প্রত্যেকটা প্রোজেক্ট আমি এগ্রি করছি। কিন্তু ল্যান্ডের জন্য আমি দিতে পারি না। আপনারা ল্যান্ড নিয়ে আসুন। আমি দেব। প্রত্যেকবার নিতিনজি বলেছেন একই কথা। আমাকেও ব্যক্তিগতভাবে বলেছেন। আগের সরকারের জমি নীতিটার উপরেই তো দল দাঁড়িয়েছিল। যে নীতি থেকে দল এসেছিল, তৃণমূল, সে তো ওটাই নীতিই ছিল। সেই নীতি ব্যবসার ক্ষেত্রে বা এই প্রগতির ক্ষেত্রে আটকানো ছিল। ভুল ছিল না ঠিক ছিল বলতে পারব না। কিন্তু ছিল তো ওটাই।' 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News: বেঙ্গল STF-র জালে আফগান নাগরিক ওসামা, নিউটাউন থেকে পাকড়াও অভিযুক্তক
Kolkata News: বেঙ্গল STF-র জালে আফগান নাগরিক ওসামা, নিউটাউন থেকে পাকড়াও অভিযুক্তক
Kolkata Police: মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
Kolkata Police: মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
Accident News: মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ
মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ
West Bengal News Live : রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget