এক্সপ্লোর

Abhishek Banerjee : বিদেশ থেকে নিজের চোখের ছবি দিয়ে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

TMC MP : নিজের চোখের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি...

কলকাতা : বিদেশ থেকে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের চোখের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, "এই ক্ষত বলে দেয়, আমি অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি। এই চোখ বলে দেয়, আমি এখনও শেষ হইনি।"

এনিয়ে পাল্টা প্রশ্ন তুলে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা বলেন, "আপনারা তো ১৫ বছর রাজত্ব করেছেন। আপনারা বলেছেন ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে। সেই হাসপাতাল নাকি স্পেশালিটি হাসপাতাল নয়, সুপার স্পেশালিটি হাসপাতাল। সেখানে বাংলাকে এতটা কেন ছোট করলেন যে, এখানে আমাদের কোনও ডাক্তারবাবুরা নেই, কোনও হাসপাতালের পরিষেবা নেই...যে আপনাকে বিদেশে যেতে হল। এটা তো আমাদের পশ্চিমবঙ্গের জন্য অপমান। আমার সেটাই প্রশ্ন ওঁর কাছে যে, আপনাকে পশ্চিমবঙ্গে ছেড়ে অন্য কোথাও যেতে হল কেন ? আর আপনি ফুরিয়ে গেছেন কি না সেটা তো চোখের ছবি তুলে আপনাকে দিতে হবে না। আপনি নিজেকে খেলো করলেন। এরকমভাবে খেলো করবেন না অভিষেকবাবু। আপনার দিদি হিসাবে আমি এটাই বলতে চাই। আপনার আইডিওলজি আলাদা। আপনি লড়াই করে যান। আমরা শক্তিশালী বিরোধী চাই। কিন্তু, এভাবে নিজেকে প্লিজ খেলো করবেন না।" 

চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি দেয় সুপ্রিম কোর্ট । ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালতের । সেই সময় আদালতে রাজ্যের তরফে বলা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। তাই তাঁরা আশঙ্কা করছেন, একবার বিদেশ চলে গেলে তিনি আর দেশে নাও ফিরতে পারেন। সেক্ষেত্রে প্রয়োজনে, আগে দেশেই তাঁর এমআরআই, হেলথ চেকআপ করা হোক ।  যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি  দিন। অভিষেকের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল এর আগে  পনেরো বার চিকিৎসা করিয়েছেন, ফিরেও এসেছেন। কলকাতায় তাঁর স্ত্রী, সন্তান আছে,  তিনি একজন সাংসদ,তিনি একটি  দলের জেনারেল সেক্রেটারি,  তিনি পালিয়ে যাবেন, এ ধরনের আশঙ্কা কেন করছে পুলিশ ? দুই পক্ষের বক্তব্য শোনার পর  সুপ্রিম কোর্ট  তিন সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশযাত্রার অনুমতি দেন।  

তবে বিদেশে যাওয়ার আগে দু দিন আগে তাঁকে পুলিশের কাছে জানিয়ে যেতে হবে, তিনি কখন যাবেন, কখন ফিরবেন, ফ্লাইট ডিটেইলস, কোন হাসপাতালে তাঁর চিকিৎসা হবে ইত্যাদি। এছাড়াও বিদেশে তিনি কোন ঠিকানায় থাকবেন জানাতে হবে পুলিশকে। এই নির্দেশও দেওয়া হয়েছিল।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
Advertisement

ভিডিও

Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget