এক্সপ্লোর

Abhishek Banerjee: বেলডাঙায় অশান্তির নেপথ্যে কে? ইঙ্গিত দিলেন অভিষেক, বললেন, ‘নতুন গদ্দার…’

Beldanga Protests: বেলডাঙায় অশান্তির পরিবেশ থাকাকালীনই শনিবার বহরমপুরে রোড শো করেন অভিষেক।

বহরমপুর: গতকাল থেকে বেলাগাম তাণ্ডবের পর অবশেষে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। তবে বেলডাঙার পরিস্থিতি এখনও থমথমে। সেই আবহেই শান্তি, শৃঙ্খলা ফেরানোর আর্জি জানালেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারও উস্কানিতে পা দেওয়া থেকে বিরত থাকতে বললেন সকলকে। শুধু তাই নয়, গোটা পরিস্থিতির জন্য বিজেপি-কে তীব্র আক্রমণও করলেন অভিষেক। বেলডাঙার অশান্তিতে হুমায়ুন কবীরেরও ইন্ধন রয়েছে বলে ইঙ্গিত দিলেন অভিষেক। (Abhishek Banerjee)

বেলডাঙায় অশান্তির পরিবেশ থাকাকালীনই শনিবার বহরমপুরে রোড শো করেন অভিষেক। এর পর জনগণের উদ্দেশে বক্তৃতা করতে গিয়ে আক্রমণ শানান তিনি। বলেন, "আপনাদের কাছে আমার আবেদন, করজোড়ে অনুরোধ করছি, গতকাল বেলডাঙায় যা হয়েছে...কারও কোনও প্ররোচনায় পা দেবেন না। গতকাল সংবাদমাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে, আজও হয়েছে। আমি দলীয় ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব, এঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তৃণমূলের কেউ এটাকে সমর্থন করে না। কিন্তু আমাদের সংযত থাকতে হবে। কেউ উস্কে দিল, আর তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নিই, তাতে আখেরে লাভ কিন্তু বিজেপি-র।" (Beldanga Protests)

বেলডাঙার অশান্তি নিয়ে নাম না করে তৃণমূল ত্যাগী হুমায়ুন কবীরকেও নিশানা করেন অভিষেক। তিনি বলেন, "আজ আমার সভায় আসার আগে বেলডাঙায় অশান্তির খবর পাই। গতকালও হয়েছে। দলের তরফে ফোন করে সভা করার দরকার নেই বলেছিলেন অনেকে। সকাল ১১টা থেকে কথা বলছি অনেকের সঙ্গে। খোঁজ নিয়ে দেখলাম, এই যে ঘটনাটি ঘটছে, তাতে ইন্ধন দিচ্ছে বিজেপি-র বাবুরা, আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে, সে। আমি যদি আজ এখানে না আসতাম, তাহলে সেই গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো। আমি যখন দেখলাম এই ঘটনার পিছনে প্রত্যক্ষ ভাবে তাদের মদত ও ইন্ধন রয়েছে, যারা কোনও দিন মানুষের পাশে থাকেনি। একটা গদ্দার, একটা মিকজাফর, একটা বিজেপির ডামি প্রার্থীকে বিদায় দিয়েছেন আপনারা। আর একটা নতুন গজিয়েছে। সেটাকে গণতান্ত্রিক ভাবে ব্যবস্থা করতে হবে। ধর্মে ধর্মে বিভাজন ঘটিয়ে মানুষকে মানুষের বিরুদ্ধে যারা লড়িয়ে দেয়, তাদের বিরুদ্ধে এক হতে হবে সকলকে। মুর্শিদাবাদে কোনও রকম ভাবে, কোনও বুথে যদি কেউ বিজেপি-র বিভাজনের রাজনীতির বীজ বপন করে বিভাজন তৈরি করে, তাহলে মুর্শিদাবাদ দুর্বল হবে, আর বিজেপি শক্তিশালী হবে।" অভিষেক আরও বলেন, "আজ যারা বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে, ২০১৯ সালে বিজেপি-র প্রার্থী ছিল। বিজেপি-র সঙ্গে কার যোগাযোগ? তার প্রকৃত স্বরূপ শীঘ্রই জনসমক্ষে আসবে। অপেক্ষা করুন, আসল চেহারা খুব তাড়াতাড়ি জনগণের সামনে আসবে।"

এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা নিয়ে অভিষেক বলেন, "মুর্শিদাবাদের ভাইয়েদের বলব, সমবয়সি, অগ্রজ, অনুজ সকলকে অনুরোধ করব, এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখুন। বিজেপি-কে কোনও ভাবে অক্সিজেন দেওয়া যাবে না। যে বুথে বিজেপি-র নেতা-কর্মীরা রয়েছেন, যাঁরা পাঁচ বছর ধরে আমাদের বঞ্চিত, নিপীড়িত, শোষিত, অত্যাচারিত করে রেখেছে, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, পাড়ার রাস্তা, কলের জল বন্ধ রেখেও যারা থামেনি...পরবর্তীতে SIR করে ধারাবাহিক ভাবে নির্যাতন চালানো হচ্ছে মানুষের উপর। এটা নির্বাচন কমিশন নয়, নির্যাতন কমিশন। কথায় কথায় লাইনে দাঁড় করায়। ১০ বছর আগে নোটবন্দির নামে লাইনে দাঁড় করিয়েছিল। মুর্শিদাবাদে ২০০-৩০০ বছর ধরে বাস অনেক পরিবারের। ১০০-১৫০ বছর আগের সম্পত্তির কাগজ রয়েছে। আজ আমাদের লাইনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি-অমিত শাহকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে! ১১৬ জন আত্মঘাতী হতে যান, যার মধ্যে ৮৪ জন মারা গিয়ছে। ওদের ইচ্ছে হলেই লাইনে দাঁড়িয়ে প্রমাণ দিতে হবে। কে হে তুমি? আমি কী খাব, কী পরব, কোথায় হাঁটব, কী রংয়ের জামা পরব, কার সঙ্গে কথা বলব, তা বিজেপি নেতারা ঠিক করে দেবেন?"

ভিন্ রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের জন্য এদিন হেল্পলাইন নম্বরও প্রকাশ করেন অভিষেক। ৭৪৩০০০০০৩০, ৯১৪৭৮৮৮৩৮৮-এই দু'টি নম্বর প্রকাশ করে জানান, যে কোনও সমস্যায় পড়লে সরাসরি যোগাযোগ করা যাবে। রাজ্যের সরকার তাঁদের আইনি সহযোগিতা জুগিয়ে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। আলাউদ্দিন শেখকে নিয়ে ঝাড়খণ্ড সরকারের সঙ্গে তাঁর কথা হয়েছে, তিনি তদন্ত করে ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছেন এবং ঝাড়খণ্ড সরকার সেই মতো আশ্বাস দিয়েছে বলেও এদিন জানান অভিষেক।

অভিষেক জানিয়েছেন, বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান বেলডাঙা যেতে চেয়েছেন। কিন্তু দলীয় নেতৃত্বই তাঁকে বারণ করেছেন, দু'একদিন অপেক্ষা করতে বলা হয়। এর পরও সকলকে সতর্ক করে অভিষেক বলেন, "প্রশাসন কাজ করছে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন হাতে তুলে নিলে লাভ বিজেপি-র, লাভ গদ্দারদের। কারও উস্কানিতে পা দেবেন না।"

সেরা শিরোনাম

Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget