এক্সপ্লোর

Abhishek Banerjee: অভিষেকের মুখে আর জি কর প্রসঙ্গ! কাঠগড়ায় দাঁড় করালেন...

Abhishek Banerjee on TMCP Day: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আর জি করকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে তদন্ত করেছে, এক দিনের মধ্যে দোষীকে গ্রেফতার করা হয়েছে।'

কলকাতা: ২০২৪-এর ৯ই অগাস্ট থেকে ২০২৫-এর ৯ই অগাস্ট আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে, গত ১ বছরে আন্দোলনের নজিরবিহীন চেহারা দেখেছে এই রাজ্য। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ডের ১ বছর পূর্তির দিনও ফের রাত দখল হয়েছিল। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মঞ্চ থেকে ফের সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্যে উঠে এল অপরাজিতা বিলের প্রসঙ্গও।                     

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আর জি করকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে তদন্ত করেছে, এক দিনের মধ্যে দোষীকে গ্রেফতার করা হয়েছে। অথচ মোদির সিবিআই তা একবছরেও করতে ব্যর্থ হয়েছে'। এরপরই অভিষেক বলেন,  'আর জি করের মত অপরাধ ঠেকাতে অপরাজিতা বিল পাঠানো হয়েছিল। আমাদের বিধানসভায় এই বিল পাস হলেও এখনও সেই বিল অনুমোদন পায়নি। সিপিএম, কংগ্রেস কেন অপরাজিতা বিল পাশের জন্য সরব হয়নি? কেন রাজ্যপাল এই বিল নিয়ে ফেরত পাঠালেন?'                 

প্রসঙ্গত, কেন্দ্রের আপত্তির প্রসঙ্গ তুলে বিল ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, এই বিলে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর কয়েকটি সংশোধনী সংক্রান্ত পর্যবেক্ষণ রাজভবনকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। অপরাজিতা বিলের প্রস্তাবিত সংশোধন অনুযায়ী, ধর্ষণের শাস্তি বাড়িয়ে, ন্যূনতম ১০ বছরের জেলের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে। রাজভবনের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই পরিবর্তনকে অত্যন্ত কঠোর ও সামঞ্জস্যহীন বলে মনে করেছে।

আরেকটি সংশোধনীতে BNS-এর ৬৫ ধারা বাতিল করার প্রস্তাব রাখা হয়েছে। যার ফলে, ১৬ ও ১২ বছরের কম বয়সী মেয়েদের ধর্ষণের ক্ষেত্রে, শাস্তির ফারাক মুছে যাবে। রাজভবন সূত্রে দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মনে করছে, এমনটা হলে, শাস্তির সমানুপাতিক হার থাকবে না।

আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ার পর, এই আলাদা বিল আনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। গত বছরের ৩ সেপ্টেম্বর, বিধানসভায় 'অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ় অ্য়ামেন্ডমেন্ট) বিল ২০২৪' পেশ করে রাজ্য সরকার।  বিল পাশের জন্যে পাঠানো হয় রাজভবনে। রাজভবনের তরফে জানানো হয়েছে, অপরাজিতা নারী ও শিশু বিল ২০২৪, রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রেখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।  

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget