এক্সপ্লোর

Abhishek Banerjee : 'জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ? ডকুমেন্ট দেখাতে পারবেন ?' ফের নিশানা অভিষেকের

SIR Second Phase: পশ্চিমবঙ্গে SIR শুরুর দিনই সরাসরি নির্বাচন কমিশনকে আক্রমণের রাস্তায় হাঁটেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

কলকাতা : এসআইআর ঘোষণার পর গতকালই এনিয়ে সরব হয়েছিলেন। এদিন ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। 

এদিন অভিষেক বলেন, "যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেব। যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেব। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ? ডকুমেন্ট দেখাতে পারবেন ? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবেন ? প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটের যাঁরা মন্ত্রী রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী , রেলমন্ত্রী তাঁর বাবার-ঠাকুর্দার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবেন ? যাঁরা নির্বাচন কমিশনে কাজ করেন, দেখাতে পারবেন ?" বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, "স্থানীয় বিজেপি নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদের। বলবেন, বাবা-ঠাকুর্দার সার্টিফিকেট নিয়ে আয়, তারপরে প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন। হাত তুলবেন না। আমরা শান্তিতে বিশ্বাস করি। বলবেন, সার্টিফিকেট নিয়ে আয়, তারপর তোর দড়ি খুলব। তোর বাবার বার্থ সার্টিফিকেট, তোর দাদুর বার্থ সার্টিফিকেট, তোর ঠাকুর্দার বার্থ সার্টিফিকেট. আর তোর দিদিমার বার্থ সার্টিফিকেট...তোর অমিত শাহ আর মোদি সরকার আমাদের থেকে যে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর তোরা সেই কাগজ চাইব মানুষের কাছে।" 

কখনও নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি। কখনও সরাসরি মুখ্য় নির্বাচন কমিশনারকে আক্রমণ। পশ্চিমবঙ্গে SIR শুরুর অনেক আগে থেকেই শুরু হয়ে গেছিল হুমকি-হুঁশিয়ারির পালা। মঙ্গলবার SIR শুরুর দিনে তা নিয়ে ফের সরব হন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। আক্রমণ শানার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে। অভিষেক বলেন, "সাংসদ হিসাবে, জনগণের প্রতিনিধি হিসাবে আমি এদের ওয়ার্নিং দিয়ে যাব, আজ নয় কাল, সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশবাবু। দেশ ছেড়ে পালাবেন না। বিজেপি থাকবে না। দেশের সংবিধানটা থাকবে। অমিত শাহ থাকবেন না, দেশের সংবিধানটা থাকবে। যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসব। জবাবদিহি মানুষের কাছে দিতে হবে। মানুষের জন্য কাজ করতে আপনারা বদ্ধপরিকর। কোনও রাজনৈতিক দলের জন্য নয়। আপনার অনেক তথ্য আমাদের কাছে আছে। আমি পুরোটা বলতে চাই না। সময়মতো সব মানুষের কাছে উপস্থাপিত করব।" SIR শুরুর আগেই, নাম না করে, মুখ্য় নির্বাচন কমিশনারকে নিশানা করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর পশ্চিমবঙ্গে SIR শুরুর দিনে, একেবারে নাম করে মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget