এক্সপ্লোর

Abhishek Banerjee: কাঁথির পর চাকদা, পঞ্চায়েত প্রধানকে ইস্তফার নির্দেশ অভিষেকের

TMC Panchayat Pradhan: চাকদার তাতলা ১ নম্বর পঞ্চায়েতের প্রধানকে সোমবারের মধ্যে ইস্তফার নির্দেশ অভিষেকের।

কলকাতা: কাঁথির পর চাকদা, পঞ্চায়েত প্রধানকে (Pnachayat Pradhan) ইস্তফার নির্দেশ অভিষেকের (Abhishek Banerjee)। 'মানুষের জন্য কাজ করেননি, সোমবারের মধ্যে ইস্তফা দিন'। চাকদার তাতলা ১ নম্বর পঞ্চায়েতের প্রধানকে সোমবারের মধ্যে ইস্তফার নির্দেশ অভিষেকের। রানাঘাটের সভা থেকে চাকদার তাতলা ১ নম্বর পঞ্চায়েতের প্রধানকে ইস্তফার নির্দেশ অভিষেকের।               

পঞ্চায়েত প্রধানকে ইস্তফার নির্দেশ: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে খোদ পঞ্চায়েত প্রধান ইস্তফা দেওয়ার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। এদিন নদিয়ায় মতুয়া গড়ে জনসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রানাঘাটের মিলন মন্দির মাঠে সভার আয়োজন করা হয়। রানাঘাট সাংগঠনিক জেলা যুব তৃণমূলের ডাকে এই সভায় প্রধান বক্তা ছিলেন অভিষেক। এদিন সভামঞ্চ থেকে পঞ্চায়েত প্রধানের খোঁজও করেন তিনি। কিন্তু, অভিষেকের সভায় উপস্থিত ছিলেন না তৃণমূল পরিচালিত তাতলা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থপ্রতিম দে। পঞ্চায়েত প্রধানের উদ্দেশের এদিনের জনসভা থেকে অভিষেক বলেন, "পার্থপ্রতিম দে, মানুষ সার্টিফিকেট দিলে আপনি প্রধান, না হলে নন। ৪ বছরে যদি গ্রামে একবারও না যান, আপনার প্রধান থাকার অধিকার নেই। সোমবার সকালের মধ্যে আমার কাছে ইস্তফা পাঠিয়ে দেবেন। ব্লক সভাপতিদের বললাম, যেখানে প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তার প্রভাব ব্লক সভাপতির ওপর পড়বে।''                                                               

এদিনের জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "আমি এখানে চাকদা ক্রস করার সময়, রানাঘাট ঢোকার পথে তাতলা ১ গ্রাম পঞ্চায়েত। পাড়ার নাম ধনিচা। গ্রামের নাম মহানালা গ্রাম। এখানে পঞ্চায়েত প্রধান আছেন? প্রধানকে জিজ্ঞেস করব, এখানে শেষ কবে গেছিলেন? প্রধান আছেন? ৪ বছর প্রধানের দেখা নেই। সে প্রধান থাকবে কেন?'' একইসঙ্গে এদিন দলীয় কর্মীদের উদ্দেশেও কড়া বার্তা দেন তিনি। অভিষেক বলেন, "আমাদেরই কিছু লোকের জন্য মানুষ তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভুল-ত্রুটি হলে ক্ষমা করবেন, মুখ ফিরিয়ে নেবেন না। ভুল হলে ঘরের ছেলেকে শাসন করবেন, কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না। ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন, দলকে ক্ষমা করবেন।'' 

আরও পড়ুন: Subiresh Bhattacharya: গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচাৰ্যকে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ

সেরা শিরোনাম

News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget