এক্সপ্লোর

Subiresh Bhattacharya: গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচাৰ্যকে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ

Group C Scam: নবম-দশমে শিক্ষক নিয়োগ-দুর্নীতির পর, এবার গ্রুপ সি-তে নিয়োগ-দুর্নীতির মামলাতেও সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে পেল CBI।

কলকাতা: গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায়, সুবীরেশ ভট্টাচাৰ্যকে (Subiresh Bhattacharya) ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল নিম্ন আদালত। দুর্নীতিতে আর কারা কারা জড়িত, তা জানতে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানকে জেরার প্রয়োজন বলে আদালতে জানিয়েছে সিবিআই। জেরার সময় সুবীরেশের সঙ্গে এক ঘণ্টা তাঁর আইনজীবী থাকতে পারবেন।অনুমতি দিলেন বিচারক।

সিবিআই হেফাজতের নির্দেশ: নবম-দশমে শিক্ষক নিয়োগ-দুর্নীতির পর, এবার গ্রুপ সি-তে নিয়োগ-দুর্নীতির মামলাতেও সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে পেল CBI। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর্জিতে সম্মতি জানিয়ে, শনিবার SSC-র প্রাক্তন চেয়ারম্যানকে আদালতে পেশ করার নির্দেশ দেয় আলিপুরের বিশেষ CBI আদালত। সেই মতো এদিন তাঁকে আদালতে তোলা হয়। CBI-এর আইনজীবী দাবি করেন, গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্যর যোগসাজসের প্রমাণ পাওয়া গেছে। একাধিক নথি মিলেছে, যেখানে তাঁর নাম রয়েছে।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আরও বলা হয়েছে, তদন্তের পরবর্তী ধাপে পৌঁছনোর ক্ষেত্রে, সুবীরেশকে জেরা করা প্রয়োজন। দুর্নীতিতে একাধিক মাথা রয়েছে। আর কারা কারা জড়িত আছে, তাদের সম্পর্কে বিস্তারিত জানতে SSC-র প্রাক্তন চেয়ারম্যানকে জেরা করা প্রয়োজন।

অন্যদিকে, জামিনের আর্জি না জানালেও, সুবীরেশের আইনজীবী বলেন - তাঁর মক্কেলের অনেক বয়স হয়েছে, প্রত্যেক মামলায় তাঁকে অপদস্ত করা হচ্ছে। মামলা যতদিন চলবে, তাঁকে কি ততদিন জেলে থাকতে হবে? এক হেফাজত থেকে আরেক হেফাজতে যেতে হবে? সব পক্ষের বক্তব্য শোনার পর, সুবীরেশ ভট্টাচার্যকে ৫ দিনের জন্য CBI হেফাজতের নির্দেশ দেন বিচারক।

এই নিয়ে দ্বিতীয় বার SSC-র প্রাক্তন চেয়ারম্যানকে হেফাজতে পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নবম দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল CBI. সেই মামলায় এতদিন জেল হেফাজতে ছিলেন তিনি। তাঁকে আগামী ২২ ডিসেম্বর আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু গ্রুপ সি-তে নিয়োগ দুর্নীর্তি মামলায়, তাঁকে আদালতে তুলতে দেরি হচ্ছে কেন, সেই প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের কড়া প্রশ্নে মুখে পড়ে, শুক্রবারই নিম্ন আদালতের দ্বারস্থ হয় সিবিআই। সুবীরেশকে হেফাজতে চেয়ে আর্জি জানায় তারা। এরপরই ২২ ডিসেম্বরের বদলে, শনিবার সুবীরেশ ভট্টাচার্যকে আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক। এদিন সুবীরেশ ভট্টাচার্যর তরফে আর্জি জানানো হয়, CBI হেফাজতে জেরা করার সময় যেন তাঁর এক আইনজীবীকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়। তাতে শুধুমাত্র এক ঘণ্টার জন্য অনুমতি দেন বিচারক।

আরও পড়ুন: Suvendu Adhikari: "একজন বলেছেন টাইম হো গিয়া'' শুভেন্দুর দাবিতে জোর জল্পনা

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget