এক্সপ্লোর

Sumit Roy: তদন্তে অসহযোগিতা করে কাকে আড়াল করতে চাইছেন সুমিত রায়? কোর্ট লক আপে অভিষেকের আপ্ত সহায়ক

SSKM-এ স্বাস্থ্যপরীক্ষার পর অভিষেকের আপ্ত সহায়ককে নিয়ে রওনা দেয় CID। শালবনি জমি দুর্নীতি মামলায় অধরা প্রশ্নের উত্তর খুঁজতে হেফাজতে চাইবে

কলকাতা: কলকাতা থেকে মেদিনীপুর আদালতে নিয়ে যাওয়া হল সুমিত রায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ককে আপাতত রাখা হয়েছে কোর্ট লক আপে। দুপুরে সুমিত রায়কে পেশ করা হবে মেদিনীপুর আদালতে। আদালতে পেশ করে ১৪ দিন হেফাজতে নেওয়ার আবেদন জানাবে CID।

মেদিনীপুর আদালত চত্বরে কড়া নিরাপত্তা, পুলিশ-কেন্দ্রীয় বাহিনীতে ছয়লাপ এলাকা। সকালে ভবানীভবন থেকে বার করা হয় সুমিত রায়কে। SSKM-এ স্বাস্থ্যপরীক্ষার পর অভিষেকের আপ্ত সহায়ককে নিয়ে রওনা দেয় CID। শালবনি জমি দুর্নীতি মামলায় অধরা প্রশ্নের উত্তর খুঁজতে হেফাজতে চাইবে। 'জমি দুর্নীতিতে কোটি কোটি টাকার তথ্য মিলছে, সেই টাকা এসেছে কোথা থেকে?' এই বিপুল পরিমাণ টাকা গেছে কোথায়? প্রশ্নের উত্তর খুঁজছে CID। এই বিপুল পরিমাণ টাকা নিয়ে জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করছেন সুমিত রায়, দাবি CID-র। তদন্তে অসহযোগিতা করে কাকে আড়াল করতে চাইছেন সুমিত রায়? উঠছে প্রশ্ন। 

শালবনির জমি দুর্নীতিতে যে কোটি কোটি টাকার তথ্য মিলছে, সেই টাকা এসেছে কোথা থেকে? এবং এই বিপুল পরিমাণ টাকা গেছে কোথায়? প্রশ্নের উত্তর খুঁজছে CID জমি দুর্নীতিতে বিপুল পরিমাণ টাকা নিয়ে জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করছেন সুমিত রায়, দাবি CID-র। গতকাল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ি থেকেই শালবনি জমি কেলঙ্কারি মামলায় সুমিত রায়কে গ্রেফতার করে CID। শালবনিতে বিশাল সরকারি জমির চরিত্র বদলে, প্লট করে, লাখ লাখ টাকায় বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ।

তিন মাস আগে এই মামলায় গ্রেফতার করা হয়েছিল, মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূলের প্রাক্তন সভাপতি সুজয় হাজরাকে। পুলিশ সূত্রে দাবি, তাঁকে জেরা করে উঠে আসে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের নাম। বিভিন্ন তথ্য় থেকে জানা যায়, সুজয় হাজরা ও সুমিত রায়ের মধ্য়ে বড় অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে। ৫ জুন শালবনি থানায় অভিযোগ জানান, পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা শেখ ইমরান নামে এক ব্য়ক্তি।

অভিযোগপত্রে তিনি লেখেন, ২০২১ সালে জমি বিক্রির নাম করে তাঁর কাছ থেকে ১০ লক্ষ টাকা নেন তৃণমূলের তৎকালীন সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা। বারবার বলা সত্ত্বেও কোনও এগ্রিমেন্ট বা চুক্তিপত্র করা হয়নি। জমির কোনও কাগজপত্রও হাতে পাননি তিনি। টাকা ফেরত চাইলে সেটাও দেওয়া হয়নি। একাধিকবার এনিয়ে কথা বলতে গেলে, ফিরিয়ে দেওয়া হয়। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, জমিগুলো সম্পূর্ণ সরকারি জমি। জাল দলিল বানিয়ে, জমির রেকর্ড পরিবর্তন করে, তার কাছে বিক্রি করা হয়েছিল।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
Advertisement

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget