এক্সপ্লোর

Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

Abhishek Banerjee PA Sumit Roy: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তোলাবাজির মামলায় FIR-এ নাম রয়েছে সুমিত রায়ের। সেবাশ্রয়ের জন্য রিসর্ট ভাড়া নিয়েও বিল না মিটিয়ে তোলাবাজির অভিযোগ উঠেছে কয়েকদিন আগেই।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : তোলাবাজির আরেক মামলায় অভিষেকের PA-র খোঁজে পুলিশ। নিউ আলিপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায়ের বাড়িতে পৌঁছেছে পুলিশের টিম। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তোলাবাজির মামলায় FIR-এ নাম রয়েছে সুমিত রায়ের। সেবাশ্রয়ের জন্য রিসর্ট ভাড়া নিয়েও বিল না মিটিয়ে তোলাবাজির অভিযোগ উঠেছে কয়েকদিন আগেই। সেই সূত্রেই দায়ের হয়েছে এফআইআর এবং সেখানে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায়-সহ একাধিক তৃণমূল নেতার। সেই মামলাতেই এবার পুলিশের নজরে অভিষেকের PA. অন্যদিকে, শালবনি থানার প্রতারণা মামলায় এখনও বেপাত্তা সুমিত রায়। 

১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, মিলবে ডিমও; জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন পুলিশ আধিকারিকরা। এক মহিলা পুলিশ আধিকারিককেও দেখা গিয়েছে। তারপর বেরিয়ে আসেন সুমিত রায়ের মা। এর আগে সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছিল শালবনি থানার পুলিশ। আর আজ সুমিত রায়ের খোঁজে তার নিউ আলিপুরের বাড়িতে পৌঁছেছে বিষ্ণুপুর থানার পুলিশ। আজ ২৯ জুলাই বুধবার বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ বেহালা থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে সুমিত রায়ের বাড়িতে পৌঁছয় বিষ্ণুপুর থানার তিনটি গাড়ি। মিনিট ছয়েক বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে পুলিশ। বেল বাজানো হয়। এক মহিলা অফিসার বিষ্ণুপুর থানা থেকে নোটিস নিয়ে এসেছিলেন। বেল বাজানোর কিছু পরে সুমিত রায়ের মা বেরিয়ে আসেন ভিতর থেকে। দরজা খুলে পুলিশ আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেন। বেশ কিছুটা সময় দু'পক্ষের কথা হয়। তারপর বিষ্ণুপুর থানার তরফে একটি নোটিস সুমিত রায়ের পরিবারের হাতে নোটিস দেওয়া হয়। আজ সার্চ ওয়ারেন্ট না থাকায় সুমিত রায়ের বাড়ির ভিতরে ঢোকেনি পুলিশ। 

বর্তমানে লুক আউট নোটিস জারি হয়েছে সুমিত রায়ের নামে। পুলিশের খাতায় তিনি পলাতক। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের ক্যাম্প করা হয়েছিল বিষ্ণুপুরে। এর জন্য রিসর্টের মালিকের থেকে ২০ থেকে ২৫ লক্ষ টাকা তোলা চাওয়া হয়। এমনকী বেশ কিছুদিন রিসর্টের অনেকগুলো ঘর আটকে রাখা হয়। তার ভাড়াও দেওয়া হয়নি। রিসর্টের মালিক অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায় এবং বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক গৌতম মণ্ডলের নাম রয়েছে। এই মামলার তদন্তেই সুমিত রায়ের বাড়িতে আজ এসেছিল বিষ্ণুপুর থানার পুলিশ। সঙ্গে ছিল বেহালার থানার পুলিশও। তবে আজ সার্চ ওয়ারেন্ট না থাকায় সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে ঢোকেনি পুলিশ। বাইরে থেকেই নোটিস দিয়ে যান মহিলা পুলিশ আধিকারিক। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Advertisement

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget