এক্সপ্লোর

Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়

Abhishek Banerjee PA Sumit Roy: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। বারবার তলব করার পরেও খোঁজ মেলেনি সুমিত রায়ের। এমনকী বাড়িতে তল্লাশিতেও তাঁর হদিশ পাওয়া যায়নি। কার্যত বেপাত্তা ছিলেন অভিষেকের আপ্তসহায়ক। শনিবার ৮ অগস্ট সকালে আচমকাই প্রকাশ্যে এলেন সুমিত রায়। ভবানীভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। জানা গিয়েছে, ৮ অগস্ট শনিবার সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ ভবানী ভবনে ঢোকেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়। শালবনির জমি দুর্নীতির মামলায় CID-র তলবে হাজিরা সুমিত রায়ের।

গতকাল ৭ অগস্ট শুক্রবার ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দেয় CID. শালবনির জমি দুর্নীতির মামলায় আগাম জামিন পাননি সুমিত রায়। ডেবরায় চাকরি দুর্নীতির মামলায় আগাম জামিন পান অভিষেকের আপ্ত সহায়ক। গতকালও রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেকের PA সুমিত রায়। শালবনি ও ডেবরার মামলা ছাড়াও আরও ৪টি FIR রয়েছে সুমিতের বিরুদ্ধে। রক্ষাকবচের জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের PA সুমিত রায়। দ্রুত শুনানির আর্জি খারিজ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 

জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য

অবশেষে CID তলবে সাড়া দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। সকাল ৯টা ৫৪ নাগাদ ভবানী ভবনে হাজির হন তিনি। গতকালই শালবনির জমি দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA-কে তলব করে ক্য়ানাল রোডের বাড়িতে নোটিস পাঠায় CID. বেশ কিছুদিন ধরে সুমিত রায়ের খোঁজে হন্যে হয়ে ঘুরছিলেন রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা। শালবনির জমি দুর্নীতি মামলায় তাঁর নামে জারি করা হয় লুকআউট সার্কুলার এবং অ্যারেস্ট ওয়ারেন্ট। সুমিত রায়ের খোঁজে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। এমনকী অভিষেকের আপ্ত সহায়কের বাড়িতেও পৌঁছে গেছিল পুলিশ। তবু সুমিত রায়ের টিকির হদিশ মেলেনি। 

গত ১৩ জুন শালবনির জমি দুর্নীতি মামলাতেই সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে যায় পুলিশ। গভীর রাতে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কালীঘাট রোডের বাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে পুলিশ বাহিনী। এরপর সকাল ৬টায় তালা ভেঙে ভিতরে ঢুকে চলে তল্লাশি। তবে সে দিন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়িতে তাঁর আপ্ত সহায়কের খোঁজ মেলেনি। সেবাশ্রয়ের নামে রিসর্টের ঘর আটকে রাখা, দীর্ঘদিন ধরে ঘর আটকে রেখে ভাড়া না দেওয়া, রিসর্ট মালিকের থেকে তোলা চাওয়া - একাধিক অভিযোগে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের। 



বৃহস্পতিবারই সুমিত রায়ের আগাম জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁর আইনজীবী। সর্বোচ্চ আদালত শালবনির জমি দুর্নীতি মামলায় তাঁর আগাম জামিনের আবেদন ম়ঞজুর করে। তবে সেই সঙ্গে সুপ্রিম কোর্ট তাঁর পর্যবেক্ষণে জানায়, অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। আমরা দেখতে চাই এটা শুধুমাত্র হিমশৈলের চূড়া কিনা। এর আগে, ডেবরার চাকরির নামে প্রতারণার মামলাতেও আদালতের রক্ষাকবচ পান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া বাকি মামলাগুলোর ক্ষেত্রে রক্ষাকবচ চেয়ে গতকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুমিত রায়। জানানো হয় দ্রুত শুনানির আর্জিও। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
Advertisement

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget