এক্সপ্লোর

Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়

Sumit Roy: শালবনির জমি দুর্নীতি মামলায় গতকাল ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন সুমিত রায়। অভিষেকের PA-কে গতকাল ভবানী ভবনে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন সিআইডি- র তদন্তকারী আধিকারিকরা।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ভবানী ভবনে দ্বিতীয়বার হাজিরা দিতে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায়। গতকাল অর্থাৎ শনিবার ৮ অগস্টের পর আজ ৯ অগস্ট রবিবার ফের ভবানী ভবনে পৌঁছেছেন সুমিত রায়। রবিবার সকাল ৯টা ৪৯ মিনিট নাগাদ ভবানী ভবনে ঢুকেছেন ভিষেকের আপ্তসহায়ক। গতকালের জেরার পরেই জানা গিয়েছিল যে আজ অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ফের ভবানীভবনে তলব করা হয়েছে। সেই তলবেই দ্বিতীয় হাজিরা দিতে ভবানী ভবনে পৌঁছে গিয়েছেন সুমিত রায়। 

শালবনির জমি দুর্নীতি মামলায় গতকাল ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন সুমিত রায়। অভিষেকের PA-কে গতকাল ভবানী ভবনে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন সিআইডি- র তদন্তকারী আধিকারিকরা। CID-র তলবে হাজিরা দেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়। তদন্তে সহযোগিতার শর্তে সুপ্রিম কোর্টের রক্ষাকবচের পর CID-র কাছে যান সুমিত। গতকাল অর্থাৎ শনিবার সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ ভবানী ভবনে ঢোকেন সুমিত রায়। আর বেরোন প্রায় সাড়ে ১০ ঘণ্টা পর। শুক্রবার সুমিতের নিউ আলিপুরের বাড়িতে গিয়ে নোটিস CID-র। নোটিস ধরানোর পরই ভবানী ভবনে হাজিরা দেন অভিষেকের PA সুমিত রায়। গতকাল ভবানী ভবন থেকে বেরনোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান সুমিত রায়। 

হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে 

কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য 

শালবনির জমি-দুর্নীতি মামলার তদন্তে আজ দ্বিতীয়বারের জন্য ভবানীভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। সকাল ৯টা ৪৯ নাগাদ, CID দফতরে আসেন তিনি। গতকাল,নর্থাত শনিবার ৮ অগস্ট, প্রায় ৩ মাস বেপাত্তা থাকার পর, প্রথমবার ভবানীভবনে আসেন সুমিত রায়। শনিবার নির্ধারিত সময় সকাল ১০টার ৬ মিনিট আগেই ভবানীভবনে হাজির হন তিনি। প্রায় ১০ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন CID-র আধিকারিকরা। শালবনির জমি দুর্নীতি মামলায় ভবানীভবনে CID-র মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। এর আগে তাঁর খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। শুধু তাই নয়, সুমিত রায়ের নামে জারি হয় লুকআউট সার্কুলার এবং অ্যারেস্ট ওয়ারেন্ট।  

আমফানের ত্রাণ 'দুর্নীতি', 'সেবাশ্রয়' প্রকল্পে 'দুর্নীতি', ভুল চিকিৎসায় পা বাদের অভিযোগ, পৈলানের রিসর্টে 'তোলাবাজি', মাটি 'চুরি', জমি 'দুর্নীতি', চাকরি দেওয়ার নামে 'প্রতারণা'-র মতো মারাত্মক সব অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে। রাজ্যের একাধিক থানায় FIR দায়ের হয়েছে। প্রায় সব মামলাতেই, জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয়েছে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget