এক্সপ্লোর

TMC News: অভিষেক বন্দ্যোপাধ্যায় উচ্চমাধ্য়মিক পাস ? BBA, MBA ভ্য়ালিড নয় ? কী দাবি ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের

'ড. মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, বাঘের মতো লড়ছে। আমরা বলেছিলাম ভুল হয়ে গেছে। বাঘরোল বলতে চেয়েছিলেন', অভিষেককে নিশানা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের। প্রশ্ন তুললেন শিক্ষাগত যোগ্যতা নিয়েও।

কলকাতা: ২১ জুলাইয়ের পর ২৮ অগাস্ট। এবারও ভাগে ভাগে নানা জায়গায়, ছড়িয়ে ছিটিয়ে তৃণমূল ছাত্র পরিষদের জন্মবার্ষিকী পালন করল টুকরো টুকরো তৃণমূল! তবে, মঞ্চে উঠেই নিশানায় বিরোধী বিজেপির পাশাপাশি, কটাক্ষ নিজেদেরই প্রাক্তন সতীর্থদের। জোর টক্কর চলল 'কালীঘাট তৃণমূল' বনাম ঋতব্রত তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তীব্র আক্রমণ করলেন ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা আক্রমণ ধেয়ে এল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়-সহ কালীঘাট তৃণমূলের তরফেও। 

শুক্রবার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের সভা করল 'কালীঘাট তৃণমূল'। অন্যদিকে, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির সভা করল রানি রাসমণি রোডে। এই সভা থেকে ২০ জন সাংসদকে নিয়ে করা চিঠি ও তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, ''পার্লামেন্টে কোন ২০ জন সাংসদ রেকগনাইজ কি রেকগনাইজ না, এনিয়ে চিঠি দিচ্ছেন, তাহলে সবার আগে আপনি এফিডেভিটে লিখে দিন, আপনি উচ্চমাধ্য়মিক পাস, কারণ UGC বলছে, ওই BBA আর MBA ভ্য়ালিড নয়। সামনের বার যখন ভোটে দাঁড়াবেন, যদি দাঁড়ান, জামানত আপনার জব্দ হবে, কেউ ঠেকাতে পারবে না।'' ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়-এর এই মন্তব্যের পাল্টা দিলেন অভিষেকও। 

ক্যাথিড্রাল রোডের সভা থেকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সর্বোচ্চ নেত্রী তো মমতা বন্দ্যোপাধ্য়ায়, এই একজন বেইমানকেও আগামী দিন দলে ফেরত নেওয়া হবে না। নেত্রী যা ঠিক করবেন শিরোধার্য। কিন্তু যারা তৃণমূলের খেয়ে পড়ে এই সময়ে কর্মীদের হাত ছেড়ে নিজেদের পিঠ বাঁচাতে BC গ্রুপে, বিজেপির হাতে তামাক খাচ্ছেন, তাঁদেরকে কিন্তু কোনও ছাড় আগামী দিনে তৃণমূল কংগ্রেস দেবে না।''

অন্যদিকে আবার কালীঘাট ও ঋতব্রত দুই শিবিরের মুখেই বিজেপির সঙ্গে সেটিং-এর কথা। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ''দেখা যাচ্ছে বিজেপির সঙ্গে সেটিং, আমাদের নেতা মদন মিত্র, তিনি পরিষ্কারভাবে বলেছেন, কী প্রস্তাব নিয়ে গেছিল। ছেড়ে দাও। বাইরে চলে যেতে দাও। আর কোনও সমস্য়া হবে না। বাইরে যাতে চলে যেতে পারে, সেই বাঘরোলকে বাঘ বানানোর জন্য়, আমাদের এখন মনে হচ্ছে, বিজেপি প্রাণপাত প্রচেষ্টা করছে। গতকালের যে ঘটনা সাজানো চিত্রনাট্য়ের মতো, বেড়ালকে যাতে বাঘ বানানো যায়, তারজন্য় প্রচেষ্টা চলছে।'' আবার  অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''আমি বালিশচাটা বলি না, আমি বলি BC, BC গ্রুপে নাম লিখিয়েছেন আর বিজেপির হাতে তামাক খাচ্ছেন, তাঁদেরকে কিন্তু কোনও ছাড় আগামী দিনে তৃণমূল কংগ্রেস দেবে না।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Hooghly News: উত্তরপাড়ায় বালি চুরির পর্দাফাঁস, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, হাতেনাতে গ্রেফতার ২
উত্তরপাড়ায় বালি চুরির পর্দাফাঁস, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, হাতেনাতে গ্রেফতার ২
Cyclone Forecast: সাইক্লোন অর্ণবের পর ফের বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, কালীপুজোর আগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়?
সাইক্লোন অর্ণবের পর ফের বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, কালীপুজোর আগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়?
Indranil Sen Arrested:
"MLA হলে কি গ্রেফতার হতেন ?" ইন্দ্রনীল সেনের গ্রেফতারিতে বড় প্রশ্ন শতরূপের, কী প্রতিক্রিয়া সুজনের ?
West Bengal News Live Updates: ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
Advertisement

ভিডিও

WB Assembly News: দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA
Indranil Sen Arrested: ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার Mamata Banerjee-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন | TMC
Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget