এক্সপ্লোর

Abhishek Banerjee: সমন্বয় কমিটিতে থাকবে না CPM, গুরুত্ব দিতে নারাজ অভিষেক

I.N.D.I.A Alliance: বিরোধী জোট INDIA-তে সামিল হলেও, সমন্বয় কমিটিতে থাকছে না সিপিএম। রবিবার পলিটব্যুরো বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হল।

কলকাতা: বিজেপি (BJP) বিরোধী জোটে থাকলেও I.N.D.I.A জোটের সমন্বয় কমিটিতে থাকবে না সিপিএম (CPIM)। রবিবারই পলিটব্যুরোর মিটিংয়ে সিপিএম এমনই সিদ্ধান্ত নিয়েছে। তা নিয়ে এবার প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সমন্বয় কমিটির অন্যতম সদস্য অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। 

দিল্লি যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান, সিপিএমের কী অবস্থান, সেটা সিপিএম-ই স্পষ্ট করে বলতে পারবে। তাঁর মতে, 'বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা প্রত্যেকটা সম-মনোভাবাপন্ন দলকে স্বাগত জানিয়েছি, লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য। সিপিএম কী করবে বা অন্য রাজনৈতিক দল কী করবে, সেটা তাদের ব্য়াপার।'

সমন্বয় কমিটিতে সিপিএম থাকবে কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরেই টালবাহানা চলছিল। বিরোধীদের I.N.D.I.A জোটের প্রথম সমন্বয় বৈঠকে ছিল না সিপিএমের কোনও প্রতিনিধি। যদিও সিপিআইয়ের ডি রাজা উপস্থিত ছিলেন। বিরোধী জোটের সমন্বয় কমিটিতে তাদের প্রতিনিধি কে থাকবে তা ঠিক করার জন্য পলিটব্যুরো মিটিং ডেকেছিল সিপিএম। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বিজেপি বিরোধী জোটে থাকলেও সমন্বয় কমিটিতে থাকবে না সিপিএম।

কী অবস্থান সিপিএমের?
বিরোধী জোট I.N.D.I.A-তে সামিল হলেও, সমন্বয় কমিটিতে থাকছে না সিপিএম। রবিবার পলিটব্যুরো বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হল। বঙ্গ সিপিএমের দাবিতেই সিলমোহর দিল পলিটব্যুরো। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশে বিজেপির বিরুদ্ধে ও রাজ্যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে। কেরলে কংগ্রেসের বিরুদ্ধেও প্রতিদ্বন্দ্বিতা জারি থাকবে। পয়লা সেপ্টেম্বর, মুম্বইয়ে বিরোধী জোট INDIA-র বৈঠকে সমন্বয় কমিটি তৈরি হয়। কমিটিতে সিপিএমের জন্য একটি জায়গা ফাঁকা রাখা হয়েছিল। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছিল সিপিএমের তরফে। রবিবার পলিটব্যুরো বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বিরোধী জোট INDIA-র সমস্ত কর্মসূচিতে থাকলেও কোনও সাংগঠনিক কমিটিতে থাকবে না সিপিএম।

গতকালই সিপিএম নেতা সুজন চক্রবর্তী বললেন, 'সুপ্রিম কোর্টের নির্দেশে যাঁর বিরুদ্ধে তদন্ত হচ্ছে, ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, টাকাপাচার ও অন্যান্য নানা বিষয়ে যাঁরা যুক্ত তাঁদের সঙ্গে আমরা শেয়ার করব, এটা যাঁরা ভাবছেন তাঁরা ভাবতে পারেন, কিন্তু এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। নতুন কথা কী আছে?' কিন্তু এই সিদ্ধান্ত কতটা গ্রহণযোগ্য হবে? বলবে সময়। 

সিপিএমের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিজেপিও। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের কটাক্ষ, দিশাহীন হয়ে গিয়েছে সিপিএম।

আরও পড়ুন: ধারাল অস্ত্রের কোপে জখম বিজেপি যুবমোর্চার মণ্ডল সভাপতি, অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Madan Mitra: 'অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন', সোশাল মিডিয়ায় আক্রমণ শানালেন মদন মিত্র
'অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন', সোশাল মিডিয়ায় আক্রমণ শানালেন মদন মিত্র
Aroop Biswas:
"কাউকে বাঁচাবার জন্যই" কি ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করেননি মমতা ? বিশেষ সাক্ষাৎকারে বিস্ফোরক অরূপ
Sajal Ghosh Durga Puja: সজল ঘোষের পুজোয় এবার আরও বড় চমক? কী থিম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে?
সজল ঘোষের পুজোয় এবার আরও বড় চমক? কী থিম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে?

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget