এক্সপ্লোর

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা

এমন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভাবেননি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত শিল্পী জেসমিন স্যান্ডলাস ! অভিযোগ করছেন নেটিজেনরাই।

 

দেহরাদুন : মঞ্চ থেকে ভক্তদের আবদার সামলাচ্ছিলেন। হাত মেলাচ্ছিলেন অনুরাগীদের সঙ্গে। কেউ এগিয়ে দিচ্ছিলেন গোলাপ, কেউ চিঠি। তাঁর গান শুনে তখন উচ্ছ্বাসের ঢেউ। অনেকেই চাইছিলেন প্রিয় গায়িকার সঙ্গে হাত মেলাতে। ফ্যানেদের আবদারটুকু মেটানোর চেষ্টা করছিলেন গায়িকাও। কিন্তু এমন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভাবেননি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত শিল্পী জেসমিন স্যান্ডলাস ! অনুষ্ঠানের একটি ঘটনা ঘিরে এখন চর্চা তুঙ্গে । 

এ বার দেহরাদূনে একটি অনুষ্ঠান করতে গিয়ে চরম অস্বস্তি পড়লেন ইন্দো - আমেরিকান গায়িকা। সম্প্রতি দেহরাদুনে অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার হতে হল সঙ্গীতশিল্পীকে, অভিযোগ এমনটাই। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে ভিডিও।  ভারতীয়-আমেরিকান গায়িকা জ্যাসমিন স্যান্ডলাস সম্প্রতি দেহরাদুনে একটি লাইভ কনসার্টে পারফর্ম করছিলেন। সেই অনুষ্ঠানের একাধিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে তাঁর গান নয়, বরং অনুরাগীদের ভিড়ের মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা গিয়েছে, কনসার্টের শেষে অনুরাগীদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে মঞ্চের সামনে এগিয়ে যান জ্যাসমিন। কয়েকজন অনুরাগী তাঁর হাতে ফুল ও উপহার তুলে দেন। তিনি নিচু হয়ে তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। সেই সময় ভিড়ের মধ্যে কয়েকজন তাঁকে স্পর্শ করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। ভিডিওতে আরও দেখা যায়, জ্যাসমিনের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা বারবার ভিড়কে পিছিয়ে যেতে অনুরোধ করছেন। কিছুক্ষণ পর জ্যাসমিন নিজেও অনুরাগীদের সরে দাঁড়াতে বলেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান তাঁর টিম।

ভিডিওগুলি ভাইরাল হওয়ার পর একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছেন, গায়িকাকে ভিড়ের মধ্যে হেনস্তা করা হয়েছে এবং তাঁকে অনুপযুক্তভাবে স্পর্শ করা হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত জ্যাসমিন স্যান্ডলাস বা তাঁর টিমের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এক ব্যবহারকারী লেখেন, শিল্পীদের সঙ্গে দেখা করার সুযোগ পেলেও তাঁদের ব্যক্তিগত পরিসর এবং সম্মান বজায় রাখা উচিত। অন্য একজনের মন্তব্য, কোনও শিল্পীরই অনুরাগীদের সঙ্গে দেখা করতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হওয়া উচিত নয়।
জ্যাসমিন স্যান্ডলাস 'ইয়ার না মিলে', 'তারাস' এবং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ধুরন্ধর ছবির গানের জন্য পরিচিত। ব্যক্তিগত জীবনেও সম্প্রতি তিনি শিরোনামে আসেন। দিল্লিতে এক কনসার্টে মঞ্চেই তিনি তাঁর বাগদানের ঘোষণা করেন এবং হবু স্বামী শেখর চৌধুরীর সঙ্গে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget