এক্সপ্লোর

Abhishek Banerjee: 'নামটা সীমা খান্না, তাঁর চ্যাটের স্ক্রিনশট রয়েছে আমার কাছে', SIR নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ অভিষেকের

SIR in West Bengal: এদিন সাংবাদিক বৈঠক করে SIR নিয়ে একাধিক অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : SIR-এর খসড়া তালিকা প্রকাশের পর এবার শুনানি শুরু। তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে চলছে রাজনৈতিক তরজাও। শাসক ও বিরোধী উভয় পক্ষই একে অপরকে এই ইস্যুতে নিশানা করছে। এদিন সাংবাদিক বৈঠক করে SIR নিয়ে একাধিক অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সীমা খান্না নামে জনৈকের নাম নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন।

অভিষেক বলেন, "আমার কাছে তো স্ক্রিন-শট রয়েছে। সীমা খান্না বলে একজন ভদ্রমহিলা রয়েছেন। তাঁর ভূমিকা কী ? কার অঙ্গুলিহেলনে তিনি কাজ করছেন দিল্লিতে ? তাঁর চ্যাটের স্ক্রিনশট রয়েছে আমার কাছে। আমরা সুপ্রিম কোর্টে জমা দেব। তিনিই মেনে নিচ্ছেন সফ্টওয়্যারে ভুলের কারণে হয়েছে। আপনি লিস্ট করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো কাউকে প্রোটেক্ট করছে না। আপনার লিস্ট করতে অসুবিধা কোথায় ?" সীমা খান্নার পরিচয়ও এবার তিনি সামনে আনেন। অভিষেক বলেন, "নামটা সীমা খান্না। আবার বলছি। ডিজি আইটি অ্যাটাচড টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাঁর যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মিথ্যার মামলা করুক। আমার কাছে চ্যাটের স্ক্রিনশট রয়েছে। সীমা খান্না কে ? কোন সফ্টওয়্যার রান করে আপনি ১ কোটি ৩৬ লক্ষ বাঙালিকে Suspicious List-এ ঢোকালেন ? কী করে আপনি করতে পারেন ? আপনি করুন- ২ কোটি, ৩ কোটি করুন। আপনাকে লিস্ট রিলিজ করতে হবে। প্রত্যেকটা দলের প্রতিনিধি গিয়ে যাচাই করবেন। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএমের বন্ধুরা যাবেন। সাংবাদিক বন্ধুরা যাবেন। লিস্ট কেন রিলিজ করা হচ্ছে না ? আমাকে বলা হল, তুমি ভুল করেছ ? আর আমি কী ভুল করেছি বলতে হবে তো !"

সাংবাদিক বৈঠকের আগাগোড়া কমিশনের বিরুদ্ধে সুর চড়ান অভিষেক। তিনি বলেন, "যদি ১ কোটি ৩৬ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়, লিস্ট রিলিজ করুক। বাংলায় যদি ১ কোটি রোহিঙ্গা-বাংলাদেশি থাকে, নির্বাচন কমিশন লিস্ট রিলিজ করুক। হয় লিস্ট রিলিজ করুক, নাহলে বাংলার মানুষের কাছে ক্ষমা চাক। দু'টোর মধ্যে একটা করুন। আপনারা বাংলার মানুষের কাছে ক্ষমা চান, আমরা লিস্ট করতে বলব না। কান ধরে ক্ষমা চান যে, ভুল হয়েছে। আপনারাই তো বলেছেন বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে। এই লিস্ট রিলিজ করার দায়িত্ব কার ? ১ কোটি ৩৬ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি ! মামার বাড়ির আবদার ?" Abhishek Banerjee on West Bengal SIR

 

সেরা শিরোনাম

Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ

ভিডিও

Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget