এক্সপ্লোর

Abhishek Banerjee: 'মনোনয়ন ঘিরে অশান্তিতে জড়াবেন না', নবজোয়ারে ফের বার্তা অভিষেকের

'প্রশাসনকে বলা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। কেউ মনোনয়ন জমা দিতে না পারলে দলকে জানান। তৃণমূল কংগ্রেস মনোনয়নের ব্যবস্থা করবে'। 

কল্যাণী: মনোনয়ন-অশান্তি নিয়ে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। 'কেউ এ ধরনের ঝামেলায় জড়াবেন না। মনোনয়ন ঘিরে অশান্তিতে জড়াবেন না'। কল্যাণীতে নবজোয়ার যাত্রা শুরুর আগে বার্তা অভিষেকের। মনোনয়ন পেশ ঘিরে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে। তাই উত্তেজনা এড়াতেই বারবার সতর্ক করেছেন নেতৃত্ব। এদিন অভিষেক আরও বলেন, 'প্রশাসনকে বলা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। কেউ মনোনয়ন জমা দিতে না পারলে দলকে জানান। তৃণমূল কংগ্রেস মনোনয়নের ব্যবস্থা করবে'। 

ইতিমধ্যেই মনোনয়ন পেশ ঘিরে একাধিক জেলায় অশান্তির ছবি প্রকাশ্যে এসেছে। মনোনয়নপত্র বিলির জন্য ভাঙড়ের বিডিও অফিসের কর্মীকে মারধর! বিডিও অফিসের ভিতর চড়াও হয়ে মারধর দুষ্কৃতীদের। অন্যদিকে পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিজেপিকে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থী ও নেতা কর্মীদের মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয়। কাঁদতে কাঁদতে বিজেপি-প্রার্থী ও নেতারা মনোননয়ন জমা না দিয়েই ফিরে আসেন বলে দাবি। বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাঁকুড়ার বিষ্ণুপুরেও মনোনয়ন ঘিরে অশান্তির ছবি। বিজেপি প্রার্থীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির বিষ্ণুপুর
গ্রামীণ মণ্ডল ১-এর সভাপতি তপন মাজুরির নেতৃত্বে এদিন ৫০ জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে যান। বিডিও অফিসে ঢোকার আগেই তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। 

মনোনয়নপর্বের শুরুতেই দিকে দিকে অশান্তি, রাজ্য সরকারকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইটে লিখেছেন, 'লাভপুরে বিজেপি প্রার্থীদের মনোনয়নের বাধা তৃণমূলের গুন্ডাদের। ডোমকলে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। অস্ত্র হাতে দেখা গিয়েছে তৃণমূল নেতাকে! হাইকোর্টের নির্দেশ অমান্য করে আইনশৃঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার। বিরোধীদের ওপর লাঠিচার্জ করেছেন সিভিক ভলান্টিয়াররা। বিজেপি প্রার্থীদের মনোনয়নে ভয় পেয়েছেন মমতা। তাই বিজেপি কর্মীদের গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে'। 

কবে হবে পঞ্চায়েত ভোট? এতদিন, এই প্রশ্নে টানাপোড়েন চলছিল। আর, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর, শুরু হল নতুন টানাপোড়েন। এবার, উদ্বেগ মনোনয়ন দাখিলের জন্য় নির্দিষ্ট করে দেওয়া সময়সীমা নিয়ে। কারণ, রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতে, ৯২৮টি জেলা পরিষদের আসন, পঞ্চায়েত সমিতির মোট আসন ৯ হাজার ৭৩০টি এবং গ্রাম পঞ্চায়েতে ৬৩ হাজারেরও বেশি আসন রয়েছে। আর, এই বিপুল সংখ্য়ক আসনে, মনোনয়ন জমা দেওয়ার জন্য সময় মাত্র ২৪ ঘণ্টা। এ নিয়ে ইতিমধ্যেই ঝামেলা শুরু হয়েছে।

মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়, প্রাথমিক পর্যবেক্ষণে জানায় আদালত। রাজ্য নির্বাচন কমিশনকে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে বলেও গতকাল মন্তব্য করে আদালত। শুরু থেকে শেষ পর্যন্ত গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে হবে,  নির্দেশ আদালতের। 'রাজ্য প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একত্রে কাজ করতে পারে'। এই বিষয়ে রাজ্য আগামী সোমবার তাদের সিদ্ধান্ত জানাবে, নির্দেশ আদালতের। পঞ্চায়েত মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget