এক্সপ্লোর

Calcutta High Court: বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের 'বিতর্কিত' মন্তব্য, আদালতে মামলা গ্রহণের আর্জি

'বিচারব্যবস্থার একজন-দু’জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে কাজ করছেন'। হলদিয়ার সভা থেকে সম্প্রতি এভাবেই বিচারব্যবস্থার একাংশকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: বিচারব্যবস্থা নিয়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishe Banerjee) মন্তব্য নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High court) বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর (Sabyasachi Bhattacharya) দৃষ্টি আকর্ষণ করলেন ২ আইনজীবী। স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের আর্জি জানান তাঁরা। মামলা দাখিল করার পরামর্শ দিয়েছে হাইকোর্ট (Calcutta High court) । আজ দুপুর ২টো নাগাদ মামলার শুনানি হওয়ার কথা। শনিবার হলদিয়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, বিচারব্যবস্থায় এমন একজন-দু’জন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে কাজ করছেন। 

'বিচারব্যবস্থার একজন-দু’জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে কাজ করছেন'। হলদিয়ার (Haldia) সভা থেকে সম্প্রতি এভাবেই বিচারব্যবস্থার একাংশকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এরপরেই শুরু হয় সমালোচনা। আদালতের অবমাননা, বলেন আইনজীবীদের একাংশ। যদিও নিজের মন্তব্যেই অনড় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে খুন, পুড়িয়ে হত্যা, ধর্ষণের অভিযোগের মতো একাধিক মামলার তদন্তভার  গত কয়েক মাসে CBI’র হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট! এই প্রেক্ষাপটে শনিবার বিচারব্যবস্থা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তেলেন CBI-কে তদন্তভার দেওয়ার প্রসঙ্গও !

এ দিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলেন, আমার বলতেও আজ লজ্জা লাগে, যে বিচারব্যবস্থার একজন-দুজন এমন আছে যাঁরা সম্পূর্ণ যোগসাজশে কাজ করছে, তাঁদের তল্পিবাহক হিসেবে ১ শতাংশ, এবং কিছু হলেই যারা  সিবিআই দিয়ে দিচ্ছে। মার্ডার কেসে তদন্তে স্থগিতাদেশ দিয়ে দিচ্ছে। আপনি শুনেছেন কোনওদিন? আপনি মার্ডার কেস স্টে করতে পারেন না।

এদিন পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC’র সভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই মঞ্চ থেকে বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।

যদিও বিচার ব্যবস্থা নিয়ে করা ইঙ্গিতপূর্ণ মন্তব্যে এখনও অনড় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন ব্যবস্থা নেবেন, আমি ক্যামেরার সামনে এমন সত্যি কথা ২ হাজার বার বলব, ১০ হাজার বার বলব। আমার কোনও বিবেকে বাধে না সত্যি কথা বলতে। আর এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে শুরু হয় তরজা।

আরও পড়ুন: SSC Scam: এসএসসি দফতরে ম্যারাথন তল্লাশি, প্রচুর নথি-ফাইল বাজেয়াপ্ত করল সিবিআই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget