এক্সপ্লোর

Chorbagan Stampede: "আমি নিয়ে গিয়েছিলাম ওদের, দোষ তো আমার হল", আত্মীয়কে হারিয়ে নিজেকে দুষছেন পানিহাটির রাজেশ

Durga Puja 2026: পুজো কমিটির দোষ কতটা? রাজেশ বলছেন, "পুজো কমিটির অনেক দোষ আছে। যে সব ভলান্টিয়াররা ছিল, তারা ওখানেই ছিল না। যখনই জোরে বৃষ্টি এল, বাইরে থেকে লোক ভিতরে ঢুকে পড়ল।"

কলকাতা: বিহার থেকে কলকাতায় এসেছিলেন ঠাকুর দেখতে। আর সেই ঠাকুর দেখতে এসে বাড়ি ফেরা হল না অভিষেক শ্রীবাস্তব ও তাঁর পুত্র আয়াংস শ্রীবাস্তবের। কোনও রকমে প্রাণে বেঁচে গিয়েছেন তাঁদের আত্মীয় পানিহাটির বাসিন্দা রাজেশ শ্রীবাস্তব। সেদিন আসলে কী ঘটেছিল, সেটাই জানালেন রাজেশ।

আরও পড়ুন: অভিযোগের সুরাহা করতে ব্যাঙ্ক যদি দেরি করে, আপনি পেতে পারেন দৈনিক ৫ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ

রাজেশ বলেন, "গেলাম যখন তখন বৃষ্টি শুরু হল। তখন আমরা সাইড দিয়ে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম। তারপর যখন বেরোচ্ছিলাম, তখন ভিড় ছিল। ভিড়ের সামনের দিকেই আমরা পড়ে গিয়েছিলাম। তার আগে ৭-৮ জন পড়ে গিয়েছিল। তার উপর আমরা পড়েছিলাম। আর পিছন থেকে লোকজন ধাক্কা দিচ্ছিল। ধাক্কা খেয়েই আমরা পড়ে গেলাম। আরও ৫ মিনিট আটকে থাকলে হয়তো আমিও বাঁচতাম না। আমার দমবন্ধ হয়ে আসছিল। আমি এখানে পড়েছি, নিজের পরিবারকে বাঁচাতে ব্যস্ত। আর ও নিজের পরিবারকে নিয়ে পড়ে গিয়েছিল। বাচ্চাটা পড়ে গিয়েছিল। ওকে নিয়ে আর শ্যালিকা ডাক্তারের কাছে যাচ্ছিল। আর ওর স্বামীকে আমি দেখলাম। তারপরই হৃৎস্পন্দন চালু রাখতে পাম্প করছিলাম। সেই সময় খেয়াল করেছি ওর বুক ওঠানামা করছে। চোখ যদিও খোলেনি। বেঁহুশ হয়ে পড়ে ছিল।"

পুজো কমিটির দোষ কতটা? রাজেশ বলছেন, "পুজো কমিটির অনেক দোষ আছে। যে সব ভলান্টিয়াররা ছিল, তারা ওখানেই ছিল না। যখনই জোরে বৃষ্টি এল, বাইরে থেকে লোক ভিতরে ঢুকে পড়ল। আর এদিকে পিছন থেকেও ঠেলাঠেলি হচ্ছিল। আর আমাদের সামনে অন্তত ১০ জন পড়ে গিয়েছেন। কম করে ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট এমন অবস্থা ছিল। আমাদের দম বন্ধ হয়ে আসছিল। কেউ ছিল না। পুলিশ অন্তত ৪৫ মিনিট পরে এল। পুলিশ এলেও অ্যাম্বুলেন্স ছিল না। এটা ভাল হল না। ভিড় হচ্ছে যখন, আলোর ব্যবস্থা তো করতে হবে আপনাদের। দোষ তো আমার উপর এল, তাই না? আমি নিয়ে গিয়েছিলাম। দোষ তো আমারই।"

স্বামী ও পুত্রকে হারিয়ে হাউহাউ করে কাঁদছেন অভিষেকের স্ত্রী নিভা কুমারী। তিনি বলেন, "আমার ছেলে চলে গেল।  আমার ছেলে, আমার স্বামী- দু'জনই। দুই দিক থেকেই ধাক্কাধাক্কি হচ্ছিল। আমি ওর মধ্যে পড়ে যাই। আমার বাচ্চা চাপা পড়ে যায়। ওর বাবা ওকে ওঠাতে গেল। ও চাপা পড়ে গেল।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget